উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রয়াত হলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী (Dwelling Minister) শিবরাজ পাটিল (Shivraj Patil)। শুক্রবার ভোরে মহারাষ্ট্রের লাতুরে তাঁর নিজের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। অনেকদিন ধরে শিবরাজ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। লাতুর লোকসভা কেন্দ্র থেকে তিনি সাতবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও শিবরাজ পাটিল লোকসভার অধ্যক্ষও ছিলেন। বিস্তারিত আসছে…
