Theft on the museum | ব্রিস্টল মিউজিয়ামে চুরির ঘটনায় চার সন্দেহভাজনের ছবি প্রকাশ করল পুলিশ

Theft on the museum | ব্রিস্টল মিউজিয়ামে চুরির ঘটনায় চার সন্দেহভাজনের ছবি প্রকাশ করল পুলিশ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের ব্রিস্টল মিউজিয়াম থেকে মূল্যবান সামগ্রী চুরি ঘটনায় (Theft on the museum) বৃহস্পতিবার চার সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ওই জাদুঘরে ব্রিটিশ সাম্রাজ্য এবং কমনওয়েলথের ইতিহাস সম্পর্কিত ৬০০ টিরও বেশি নিদর্শন চুরি হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক মূল্য সম্পন্ন জিনিসপত্রগুলি ২৫ সেপ্টেম্বর ভোরে চুরি করা হয়েছিল। এব্যপারে পুলিশ সন্দেহভাজন ওই চারজনকে জেরা করবে।

ব্রিস্টল সিটি কাউন্সিল জানিয়েছে, চুরি যাওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে পদক, ব্যাজ, পিন, নেকলেস, চুড়ি, আংটি, হাতির দাঁতের খোদাই করা জিনিসপত্র। এর পাশাপাশি চুরি হয়েছে রূপার জিনিসপত্র, ব্রোঞ্জের মূর্তির পাশাপাশি ভূ-তাত্ত্বিক একাধিক নির্দেশন।

ব্রিস্টল সিটি কাউন্সিলের সংস্কৃতি ও শিল্প বিভাগের প্রধান ফিলিপ ওয়াকার জানিয়েছেন, চুরি যাওয়া জিনিসপত্রগুলির সঙ্গে ব্রিটেন এবং এক সময় এর সাম্রাজ্য গঠনকারী দেশগুলির মধ্যে দুই শতাব্দীর সম্পর্ক জড়িত আছে। ওই অমূল্য সংগ্রহ অনেক দেশের কাছে সাংস্কৃতিক তাৎপর্যপূর্ণ এবং ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে জড়িত।

চুরুর ঘটনায় দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী আধিকারিক (Investigating officer) ডেপুটি কনস্টেবল ড্যান বার্গান জানিয়েছেন, চুরি যাওয়া বেশিরভাগ জিনিসই ওই মিউজিয়ামে দান করা হয়েছিল। সেগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক মূল্য অপরীসীম। তাঁর আশা স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই সন্দেহভাজনদের খুঁজে পাওয়া যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *