Sheikh Hasina Retirement | শেখ হাসিনা যুগের অবসান? দল ও মায়ের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন জয়

Sheikh Hasina Retirement | শেখ হাসিনা যুগের অবসান? দল ও মায়ের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন জয়

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) রাজনৈতিক পটপরিবর্তনের পর শেখ হাসিনার ভবিষ্যৎ এবং আওয়ামি লিগের (Awami League) পরবর্তী অবস্থান নিয়ে বড় তথ্য দিলেন তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয় (Sajeeb Wazed Pleasure)। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয় জানিয়েছেন, ২০২৪ সালের ৫ অগাস্টের গণঅভ্যুত্থানের আগেই শেখ হাসিনা রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন (Sheikh Hasina Retirement)। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর শেষ মেয়াদই চলছিল তখন। অর্থাৎ, নতুন করে তিনি আর নির্বাচনে লড়তেন না। জয়ের কথায়, ‘হাসিনা যুগের অবসান ঘটেছে।’

সাক্ষাৎকারে জয় স্পষ্ট করেন যে, শেখ হাসিনার বয়স হয়েছে এবং তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরতে চেয়েছিলেন। তবে পরিস্থিতির চাপে দেশ ছাড়তে হওয়ায় সেই পরিকল্পনার স্বাভাবিক বাস্তবায়ন হয়নি। শেখ হাসিনা পরবর্তী আওয়ামি লিগের ভবিষ্যৎ সম্পর্কে জয়ের মন্তব্য, ‘আওয়ামি লিগ বাংলাদেশের অন্যতম প্রাচীন দল। ৭০ বছরের ইতিহাসে দলটি অনেক চড়াই-উতরাই দেখেছে। কেউ চিরকাল থাকে না। তাই মাকে নিয়ে হোক বা মাকে ছাড়া, দল তার নিজস্ব শক্তিতেই টিকে থাকবে।’

জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের উপর বলপ্রয়োগের অভিযোগ প্রসঙ্গে জয় দাবি করেন, হাসিনার অডিওবার্তার ভুল ব্যাখ্যা করা হয়েছে। তাঁর দাবি, সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধেই কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে নয়।

বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দাবি প্রসঙ্গে জয় বেশ আত্মবিশ্বাসী। তাঁর মতে, ভারত কখনই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, তাঁর মায়ের বিরুদ্ধে অপরাধের কোনও সুনির্দিষ্ট প্রমাণ নেই এবং ভারত সরকার যথাযথ আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া মেনেই চলছে। জয় মনে করেন, বর্তমান পরিস্থিতিতে ভারতেই তাঁর মা সবচেয়ে বেশি সুরক্ষিত রয়েছেন।

সবশেষে জয় দাবি করেন, আওয়ামি লিগের বিরুদ্ধে এখন যে সহিংসতার অভিযোগ আনা হচ্ছে তা ভিত্তিহীন। কারণ বর্তমানে দলটির সেই সক্ষমতা নেই। এমনকি পরিস্থিতি ঠিক থাকলে শেখ হাসিনা দেশে ফিরে সাধারণ জীবনযাপন করতে চান বলেও জানান জয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *