Sheikh Hasina | হাসিনার বিরুদ্ধে ৫ মানবতাবিরোধী অভিযোগ, সর্বোচ্চ সাজার আবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনালে

Sheikh Hasina | হাসিনার বিরুদ্ধে ৫ মানবতাবিরোধী অভিযোগ, সর্বোচ্চ সাজার আবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনালে

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চব্বিশের জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আজ। রায় ঘোষণা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনালে। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ‘সুনির্দিষ্ট পাঁচটি’ অভিযোগে বিচার শুরু করে ট্রাইবিউনাল।

কী কী অভিযোগ রয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে? জানা গিয়েছে, চব্বিশের জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় হাসিনা সহ অন্য তিন জনের বিরুদ্ধে হত্যা, হত্যার চেষ্টা, ব্যাপক মাত্রায় পদ্ধতিগত হত্যা, প্ররোচনা, উসকানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্রসহ অন্যান্য অমানবিক আচরণ, সংঘটিত অপরাধ প্রতিরোধ না করার মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। আর এসব অপরাধ তারা করেছেন ২০২৪ সালের ১৪ জুলাই থেকে ৫ আগস্ট সময়ের মধ্যে।

হাসিনার বিরুদ্ধে অভিযোগ, চীন থেকে ফিরে গত বছর ১৪ জুলাই গণভবনে সাংবাদিক সম্মেলন করে শেখ হাসিনা আন্দোলনরত ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’, ‘রাজাকারের নাতিপুতি’ বলে রাষ্ট্রীয় এবং সহযোগী বাহিনীগুলোকে উসকানি দেন। আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন অধীনস্ত বাহিনীকে কড়া হাতে আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছিলেন হাসিনা। এই নির্দেশের পরেই আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও সহযোগী বাহিনী ব্যাপক মাত্রায় পদ্ধতিগত হত্যা, হত্যা-চেষ্টা, নির্যাতন এবং অন্যান্য অমানবিক আচরণ করার মতো মানবতাবিরোধী অপরাধ করে।

ছাত্র-জনতার ওপর হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নির্দেশে তাঁদের নিয়ন্ত্রণাধীন ও অধীনস্ত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের দিয়ে শেখ হাসিনার নির্দেশনা কার্যকর করেন।

এই আক্রমণের অংশ হিসেবে গত বছর ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে লক্ষ্য করে একাধিক গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করে পুলিশ। পরে চাপ প্রয়োগ করে তাঁর ময়নাতদন্ত প্রতিবেদন চারবার পরিবর্তন করা হয়। এ ঘটনায় আবু সাঈদের সহপাঠীদের আসামি করে মামলাও করে পুলিশ। ‘সুপিরিয়র কমান্ডার’ হিসেবে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নির্দেশে এই হত্যা, তথ্য গোপন ও মিথ্যা মামলা করা হয়। এসবের নির্দেশ দিয়ে মানবতাবিরোধী অপরাধ করেছেন হাসিনা সহ তিন অভিযুক্ত।

গত ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি চলার সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় আন্দোলনরত নিরস্ত্র ছাত্র-জনতার ওপর তৎকালীন সরকারের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নিরীহ-নিরস্ত্র ছয়জন আন্দোলনকারীকে গুলি করে। অভিযোগ, নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতার ওপর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলি চালনার ঘটনায় নিরীহ-নিরস্ত্র ছয়জনের মৃত্যু হয়। পরে তাঁদের লাশ পুড়িয়ে দেওয়া হয়। সবটাই হয়েছে হাসিনার জ্ঞাতসারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *