Sheikh Hasina | দিল্লির অনুষ্ঠানে রাজনৈতিক ভাষণ নয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে শুধু ধন্যবাদ জানাবেন হাসিনা

Sheikh Hasina | দিল্লির অনুষ্ঠানে রাজনৈতিক ভাষণ নয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে শুধু ধন্যবাদ জানাবেন হাসিনা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : আগামী ৫ অগাস্ট নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামি লিগ সভানেত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি যোগদান নিয়ে তৈরি হওয়া জল্পনা নিরসন করল তাঁর মিডিয়া টিম। তিনি কোনও সাংবাদিক বৈঠক করবেন না বা রাজনৈতিক বক্তৃতা দেবেন না বলে স্পষ্টভাবে জানানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত আন্তর্জাতিক সাংবাদিকদের উদ্দেশে একটি সংক্ষিপ্ত ধন্যবাদ জ্ঞাপনই হবে তাঁর একমাত্র বক্তব্য।

ঢাকা ছেড়ে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি আসার দু’বছর পূর্তি হচ্ছে ৫ অগাস্ট। এই উপলক্ষ্যে দিল্লির ফরেন করেসপন্ডেন্টস’ ক্লাবের অনুষ্ঠানে তিনি প্রথমবার প্রকাশ্যে এসে সরাসরি সাংবাদিক বৈঠক করবেন বলে বিভিন্নমাধ্যমে দাবি করা হয়েছিল। তবে সেই দাবি খারিজ করে তাঁর সংবাদ প্রতিনিধিরা জানান, তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে অন্য বক্তাদের আলোচনা শুনবেন, কিন্তু কোনও রাজনৈতিক মন্তব্য বা সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব দেবেন না।

শেখ হাসিনার মিডিয়া টিমের এক সদস্যের কথায়, “ডিসেম্বরে দেশে ফেরার আগে ওই অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানাবেন আপা (দিদি)। ব্যাস এইটুকুই। একেবারে সংক্ষিপ্ত বক্তৃতা হবে এটি।” অনুষ্ঠানে শেখ হাসিনা ছাড়াও তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়, ক্রিকেটার সাকিব আল হাসান এবং ইউরোপে থাকা নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ ভার্চুয়ালি যুক্ত থাকবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *