Sheikh Hasina | “আমি আমার দেশে ফিরবই!” তারেক রহমানের বিরুদ্ধে তোপ দেগে বিস্ফোরক মন্তব্য শেখ হাসিনার – Uttarbanga Sambad

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ প্রায় দেড় বছর ধরে ভারতে রাজনৈতিক আশ্রয়ে থাকার পর এবার দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডের নির্দেশ পাওয়ার পর এবং ঢাকা তাঁর প্রত্যর্পণের লাগাতার দাবি তোলার মাঝেই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে মুখ খুললেন তিনি। একই সঙ্গে তাঁর দেশে ফেরায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আপত্তি তোলা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হাসিনা।

সাক্ষাৎকারে শেখ হাসিনা স্পষ্ট জানিয়েছেন, তিনি ডিসেম্বরের মধ্যেই নিজের দেশে ফিরতে চান এবং এই ফেরার উদ্দেশ্য কোনো রাজনৈতিক ক্ষমতা দখল নয়, বরং জনগণের পাশে দাঁড়ানো। তাঁর প্রশ্ন, তিনি কীভাবে সারা জীবন বিদেশে পড়ে থাকতে পারেন? আপনজনদের কাছে নিজের দেশে তাঁকে ফিরে আসতেই হবে এবং বাংলাদেশের রাজনৈতিক সংকটকে অনির্দিষ্টকাল ধরে চলতে দেওয়া যায় না।

ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের মাঝেই তাঁর দেশে ফেরা নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আপত্তি তোলার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন হাসিনা। অতীতে ব্রিটেনে নির্বাসিত থাকাকালীন তারেক রহমানের রাজনৈতিক কার্যকলাপের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, তারেক যখন ব্রিটেনে ছিলেন, তখন তাঁর রাজনৈতিক সভা-সমাবেশ বা দলের দায়িত্ব পালন নিয়ে তৎকালীন বাংলাদেশ সরকার কখনোই কোনো প্রশ্ন বা আপত্তি তুলেনি। ব্রিটিশ সরকারের কাছে কোনো দিন এমন অভিযোগ জানানো হয়নি যে একজন পলাতক ব্যক্তিকে রাজনৈতিক সভা করতে দেওয়া যাবে না। তাই তাঁর দেশে ফিরে আসার বিষয়টিকে যেন ভারত-বাংলাদেশ সম্পর্কের সঙ্গে গুলিয়ে ফেলা না হয়, সেই বার্তাও দিয়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *