Racket busted now in jhargram lodge, police arrested

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


বেসরকারি লজে দিনের পর দিন মধুচক্র চালানোর অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার লজে হানা দিয়ে ১৩ জন মহিলা এবং ৬ জন পুরুষকে গ্রেপ্তার করল ঝাড়গ্রাম থানার পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কার্যত কীভাবে দিনের আলোয় একটি হোটেলে এভাবে দেহ ব্যবসা চলত তা খতিয়ে দেখা হচ্ছে। এর পিছনে কে বা কারা আছে তাও ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।

পর্যটনদের অন্যতম ডেস্টিনেশন হয়ে উঠছে এই ঝাড়গ্রাম। গত কয়েকবছরে শহরের বিভিন্ন জায়গায় গজিয়ে উঠেছে একাধিক লজ। এই ঘটনায় রীতিমতো সতর্ক জেলা পুলিশ প্রশাসন।

আরও পড়ুন:

পুলিশ সূত্রে খবর, ঝাড়গ্রাম শহরের রেনু নামে একটি লজে বেশ কিছু দিন ধরেই গোপনে মধুচক্র চলছিল বলে খবর পাচ্ছিলেন তদন্তকারীরা। সেই মতো ওই হোটেলে নজরদারি শুরু করেন পুলিশ আধিকারিকরা। সেই মতো আজ, বুধবার অভিযান চালানোর সিদ্ধান্ত নেন পুলিশের আধিকারিকরা। গোপন সূত্রে পাওয়া বেশ কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই চলে এই অভিযান। জানা যায়, ঝাড়গ্রাম থানার আইসি উদয় শঙ্কর ঘোষ এবং এসডিপিও শামীম বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল লজটিতে হানা দেয়। অভিযানের সময় লজের বিভিন্ন ঘর থেকে একেবারে হাতেনাতে ১৩ জন মহিলা ও ৬ জন পুরুষকে আটক করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে লজটিতে ঠিক কী ধরনের কার্যকলাপ চলছিল, কত দিন ধরে তা চলছিল এবং এর পিছনে আর কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে।
পাশাপাশি, পর্যটনদের অন্যতম ডেস্টিনেশন হয়ে উঠছে এই ঝাড়গ্রাম।

গত কয়েকবছরে শহরের বিভিন্ন জায়গায় গজিয়ে উঠেছে একাধিক লজ। এই ঘটনায় রীতিমতো সতর্ক জেলা পুলিশ প্রশাসন। বিশেষ করে অন্য কোনও লজ বা জায়গায় একই ধরনের মধুচক্র বা অনৈতিক কার্যকলাপ চলছে কি না, তা নিয়েও খোঁজখবর শুরু করেছে পুলিশ। এমনকী আগামিদিনে এমন অভিযান আরও চলবে বলেও জানিয়েছেন জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *