Shatarup Ghosh | ‘১২০ বছরেও তৃণমূলকে সরাবে না বিজেপি’, গাজোলের সভা থেকে কড়া আক্রমণ শতরূপ ঘোষের

Shatarup Ghosh | ‘১২০ বছরেও তৃণমূলকে সরাবে না বিজেপি’, গাজোলের সভা থেকে কড়া আক্রমণ শতরূপ ঘোষের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


গাজোল: নির্বাচনী আবহে (Meeting Election 2026) মালদা (Malda) জেলার গাজোলে বাম-কংগ্রেস জোটের সমর্থনে সুর চড়ালেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। বুধবার দুপুরে গাজোলের বারোকোনায় বামফ্রন্ট মনোনীত প্রার্থী ক্ষিতীশ চন্দ্র সরকারের সমর্থনে আয়োজিত এক কর্মীসভায় যোগ দিয়ে তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) উভয় দলকেই কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।

এদিন শতরূপ ঘোষ দাবি করেন, রাজ্যের মানুষ একসময় ভেবেছিলেন বিজেপিই হয়তো তৃণমূলের বিকল্প হতে পারে, কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। তাঁর কথায়, “১২ বছর কেন, আগামী ১২০ বছরেও তৃণমূলকে সরাবে না বিজেপি। বাংলার মানুষ এখন বুঝতে পারছেন প্রকৃত বিকল্প একমাত্র বাম জোট।” তিনি আরও অভিযোগ করেন, ২০১৬ সালে এই জেলায় তৃণমূল শূন্য থাকলেও বিজেপির ‘ফাঁক তালে’ জয়ের সুযোগ তৈরি হয়েছিল, যা এবার আর সম্ভব নয়।

তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘুদের ‘পেছন থেকে ছুরি মারা’র অভিযোগ তুলে শতরূপ বলেন, ওয়াকফ ও এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা রাজ্যের মানুষ দেখছেন। রুটি-রুজির লড়াইকে সরিয়ে ধর্মের রাজনীতি করার অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “নির্বাচন ঘোষণার পরেও বেআইনি অস্ত্র উদ্ধার বা সমাজবিরোধীদের দমনে পুলিশের সক্রিয়তা দেখা যাচ্ছে না।” বুথে বুথে ‘গুন্ডাবাহিনী’র বিরুদ্ধে সাধারণ মানুষকে নিয়ে লড়াই করার হুঁশিয়ারি দেন তিনি।

এদিনের সভার শেষে গণসংগীত শিল্পী ঊষা সরকারের গান উপস্থিত কর্মী-সমর্থকদের বিশেষভাবে অনুপ্রাণিত করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *