ফি বছর প্রাসাদোপম মন্নতে ধুমধাম করে গণেশ চতুর্থীর পুজো করেন শাহরুখ খান। তবে বর্তমানে বাদশার ঠিকানা বদলে পালি হিলসের ভাড়াবাড়ি হওয়ায় চলতি বছর সেই রীতিতে ছেদ পড়েছে। বলিউড মাধ্যম সূত্রে খবর, এবারে নমো নমো করেই গণপতি আরাধনা সেরেছেন কিং খান। তবে প্রতিবারের মতো বলিউড মেগাস্টারের সোশাল মিডিয়ায় উঁকি দিয়ে আধ্যাত্মিক মুহূর্তের ঝলক না পাওয়া গেলেও তিনি কিন্তু সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন। শুধু কি তাই? ভাড়াবাড়িতে এবার কীভাবে গজাননের আরাধনা করছেন? অনুরাগীদের সেই কৌতূহলও মিটিয়েছে বাদশা।
‘চারপাশে উৎসব ও আনন্দের আমেজ। বাপ্পা যেন আপনাদের জীবনে আরও আনন্দ বয়ে আনেন। আনন্দ ভাগ করে নিলে…’
আরও পড়ুন:
মঙ্গলবার এক্স হ্যান্ডেলে ‘জেন জি স্টাইলে’ সকলকে গণপতি উৎসবের শুভেচ্ছা জানান শাহরুখ খান। যেখানে উল্লেখ, ‘সব ছেলেমেয়েদের গণপতির শুভেচ্ছা। চারপাশে উৎসব ও আনন্দের আমেজ। বাপ্পা যেন আপনাদের জীবনে আরও আনন্দ বয়ে আনেন। আনন্দ ভাগ করে নিলে কিন্তু সেটা আরও বেড়ে যায়। তাই চলুন, কিছুটা হাসিঠাট্টার আদান-প্রদান করা যাক।’ এরপরই অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব শুরু করেন কিং খান। সেই ‘AskSRK সেশন’-এর মাঝে জনৈক ভক্ত শাহরুখের এবারের গণেশ চতুর্থীর পরিকল্পনার কথা জিজ্ঞেস করেছিলেন। যার জবাবে বাদশা জানান, ‘স্ত্রী (গৌরী খান) আরতি করবে। এরপর আমরা প্রার্থনা করব। আজ রাতেই গণপতি বিসর্জন। তারপর বাচ্চা, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আমরা আড্ডা, হাসিঠাট্টা। একেবারে ঘরোয়াভাবেই পারিবারিক সময়টুকু কাটাব।’
Spouse does the Aarti after which the prayers and tonight will do the Visarjan. Children and mates collect to hold round and chuckle quite a bit. Quite simple and household time. https://t.co/A4S6lF0eKP
— Shah Rukh Khan (@iamsrk) September 15, 2026
উল্লেখ্য, ‘খান’ পদবীর জন্য কম ভুগতে হয়নি শাহরুখ খানকে! একাধিকবার শুনতে হয়েছে ‘দেশদ্রোহী’ খোঁটা। তবে আলাদা করে কোনওদিন নিজের ধর্ম কিংবা তার অস্তিত্বের কথা বলতে হয়নি শাহরুখকে। বাদশার মন্নতে যতটা মহাসমারোহে ইদ পালিত হয়, ততটাই জাঁকজমক করে গণেশ চতুর্থীর পুজো হয়। এবার স্থান পরিবর্তন হলেও বাদশার গণেশভক্তিতে বিন্দুমাত্র ভাঁটা পড়েনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
