Seba Setu Abhiyan West Bengal | আজ থেকে রাজ্যে শুরু তিন দিনের ‘সেবা সেতু অভিযান’; কোন কোন প্রকল্পের সুবিধা মিলবে?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পুজোর ঠিক আগে সাধারণ মানুষের সুবিধার্থে এবং সরকারি প্রকল্পের পরিসেবা সরাসরি দোরগোড়ায় পৌঁছে দিতে রাজ্যে শুরু হতে চলেছে তিন দিনের বিশেষ জনকল্যাণ শিবির বা ‘সেবা সেতু অভিযান’ (Seba Setu Abhiyan West Bengal)। কলকাতা সহ সারা রাজ্যে আজ, শুক্রবার থেকে এই শিবির শুরু হচ্ছে। রাজ্যের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা যাদের এখনও মেলেনি, তাঁরা এই শিবির থেকে নতুন করে আবেদন জানানোর সুযোগ পাবেন।

কলকাতা পুরনিগমের ১৬টি বরো এলাকার মোট ৫৩টি স্থানে এই শিবিরগুলির আয়োজন করা হয়েছে। বরো প্রতি গড়ে তিনটি থেকে পাঁচটি করে শিবির থাকছে। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শিবিরগুলি চালু থাকবে এবং নির্দিষ্ট সময়ে সরকারি আধিকারিকেরা সেখানে উপস্থিত থাকবেন।

এই শিবিরগুলিতে অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, শিক্ষাশ্রী, জয় জোহর, পিএম কিষাণ ক্রেডিট কার্ড এবং পিএম কিষাণ নিধি-সহ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সামাজিক প্রকল্পের ফর্ম পাওয়া যাবে এবং আবেদন জমা দেওয়া যাবে। বিশেষ করে অন্নপূর্ণা যোজনার মতো প্রকল্পে নাম তোলার ক্ষেত্রে সাধারণ মানুষের ভিড় ও চাপ বাড়ার সম্ভাবনা থাকায় সেই অনুযায়ী বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিশেষ সুযোগ-সুবিধা ও নিরাপত্তা:

  • স্বাস্থ্য ও অন্যান্য পরিষেবা: প্রতিটি শিবিরেই সাধারণ মানুষের সুবিধার জন্য একটি করে স্বাস্থ্য শিবির রাখা হয়েছে।
  • ব্রেস্ট ফিডিং ও ই-কেওয়াইসি কেন্দ্র: মা ও শিশুদের সুবিধার্থে একটি করে ‘ব্রেস্ট ফিডিং সেন্টার’ এবং উপভোক্তাদের নথি তৎক্ষণাৎ আপডেট করার জন্য ‘ই-কেওয়াইসি’ কেন্দ্র থাকছে। পাশাপাশি ছোট বাচ্চাদের খেলাধুলোর ব্যবস্থাও করা হয়েছে।
  • ব্যাঙ্কিং পরিষেবা: আর্থিক লেনদেন ও বিভিন্ন প্রকল্পের টাকা পাওয়ার সুবিধার্থে একাধিক ব্যাঙ্কের কাউন্টারও খোলা থাকছে।
  • নিরাপত্তা ব্যবস্থা: শিবিরে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার দায়িত্বে লালবাজারের নির্দেশমতো প্রতিটি শিবিরেই বাড়তি পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *