বেঙ্গালুরু: নজিরবিহীন পদক্ষেপ করল কর্ণাটক সরকার (Authorities of Karnataka)। এবার থেকে রাজ্যের সরকারি ও বেসরকারি অফিসে কর্মরত মহিলারা মাসে ১ দিন ঋতুকালীন সবেতন ছুটি পাবেন। বছরে ১২ দিন সবেতন ছুটি নিতে পারবেন মহিলারা। বৃহস্পতিবার এই প্রস্তাব কর্ণাটক মন্ত্রীসভায় পাস হয়েছে।
চাকুরিজীবী মহিলাদের স্বাস্থ্য ও কর্ম পরিবেশের কথা মাথায় রেখে সিদ্দারামাইয়ার সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আইনমন্ত্রী এইচকে পাটিল বলেছেন, ‘এটা মহিলাদের পক্ষে সহায়ক হবে। অন্যান্য রাজ্যে এই নীতি সফল হয়েছে। আমরাও এটা গ্রহণের সিদ্ধান্ত নিলাম।’ কর্ণাটকের সব সরকারি, বেসরকারি দপ্তর, বহুজাতিক সংস্থা, তথ্য-প্রযুক্তি সংস্থার কর্মীরা এর আওতায় পড়বেন। ২০২৪ সালে মহিলা কর্মীদের ৬ দিনের সবেতন ঋতুকালীন ছুটির প্রস্তাব করা হয়। বৃহস্পতিবার বছরে ১২ দিনের ছুটির প্রস্তাব গৃহীত হল।
