উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ত্বকের খুঁত লুকোতে অনেকেই ভরসা করেন বাজারচলতি প্রসাধনীর ওপর।কিন্তু এতে আমাদের শরীরের ওপর আরও ক্ষতি হয়। বাইরের জিনিস ব্যবহার না করে ভরসা রাখতে পারেন ঘরোয়া উপকরণের(Magnificence suggestions) ওপর। ঘরে বাইরে দুই সামলে যাদের সময় হয়ে ওঠেনা নিজের যত্ন নেওয়ার, তাঁরা দিনশেষে কিছুটা সময় বের করে নিজের ওপর ব্যবহার করতে পারেন এই ঘরোয়া উপকরণগুলি(Magnificence suggestions)।
উপকরণ
১ চামচ চন্দনের গুঁড়ো, ১ চামচ কফি পাউডার, ১ চামচ মধু
পদ্ধতি
ছোট একটি পাত্রে সব ক’টি উপকরণ মিশিয়ে নিন। চোখ এবং তার আশপাশের অঞ্চল বাদ দিয়ে গোটা মুখে মেখে নিন এই স্ক্রাব। হালকা হাতে মাসাজ করতে থাকুন। মিনিট দশেক পরে ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে ফেলুন। শুকনো তোয়ালে দিয়ে মুখ মুছে ময়েশ্চারাইজ়ার মেখে নিন।
উপকরণ
১ চামচ বেসন, ১ চামচ টক দই, ১ চামচ গোলাপজল
পদ্ধতি
ছোট একটি পাত্রে সমস্ত উপকরণ নিয়ে ঘন একটি প্যাক তৈরি করে নিন। গোটা মুখে ওই প্যাক মেখে ফেলুন। মিনিট দশেক অপেক্ষা করুন। তার পর জল দিয়ে ধুয়ে নিন। শুকনো করে মুখ মুছে নিন। তার পর ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজ়ার মেখে ফেলুন।
