SAVE America Act | আমেরিকাতেও ভোটার কার্ড চালুর পক্ষে সওয়াল ট্রাম্পের, উদাহরণ হিসেবে টানলেন ভারতের নির্বাচনি ব্যবস্থাকে!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আমেরিকার নির্বাচন প্রক্রিয়ায় কঠোর নিয়মকানুন ও ভোটার আইডি কার্ড (Voter ID) বাধ্যতামূলক করতে ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ (SAVE America Act) পাসের দাবি আরও জোরালো করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এই আইনের প্রয়োজনীয়তা তুলে ধরতে গিয়ে ট্রাম্প ভারতের নির্বাচন ব্যবস্থার (India’s election system) কথা উল্লেখ করেছেন।

ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘চলতি মাসের শুরুর দিকে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁর প্রশাসনকে প্রশ্ন করেছিলেন, বৈধ ছবি সহ পরিচয়পত্র ছাড়া কীভাবে আমেরিকায় নির্বাচন পরিচালনা করা কীভাবে সম্ভব?’ ট্রাম্প আরও উল্লেখ করেন, ভারতের সর্বশেষ নির্বাচনে প্রায় ৬৪ কোটি ৬০ লক্ষ (৬৪৬ মিলিয়ন) ভোটার অংশ নিয়েছিলেন এবং সেখানে ডাকযোগে ভোট অর্থাৎ মেল-ইন ভোটিংয়ের হার ছিল ১ শতাংশেরও কম। সেখানে প্রতিটি ভোটারকে ছবি সহ বৈধ পরিচয়পত্র দেখিয়েই ভোট দিতে হয়েছে।

ভারতের এই বিশাল গণতান্ত্রিক ব্যবস্থার উদাহরণ টেনে ট্রাম্প মার্কিন কংগ্রেসে অবিলম্বে ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ পাসের জোর দাবি জানান। এই প্রস্তাবিত আইনের মূল লক্ষ্য হল নির্বাচন ব্যবস্থাকে আরও কঠোর করা, ভোটদানে নাগরিকত্বের প্রমাণ ও ছবি সহ পরিচয়পত্র বাধ্যতামূলক করা এবং ভুয়ো ভোটদান রোধ করা।

ট্রাম্পের এই অবস্থানকে সমর্থন জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। তিনি এক্স-এ হ্যান্ডেলে এক পোস্টে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প একেবারে সঠিক কথা বলেছেন। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের ভোটার পরিচয়পত্র এবং নির্বাচনি নিয়মের দৃষ্টান্ত আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্জিও গোরও মার্কিন কংগ্রেসকে দ্রুত এই আইন পাসের আহ্বান জানান। ট্রাম্পের এই সাম্প্রতিক মন্তব্য মার্কিন ও ভারতের নির্বাচনি ব্যবস্থার তুলনামূলক আলোচনাকে নতুন করে উস্কে দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *