Kolkata | টানা বৃষ্টিতে কলকাতায় বিপর্যয়! ধসে পড়ল পুরোনো তিনতলা বাড়ির একাংশ, মৃত ১

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: টানা বৃষ্টির জেরে ফের কলকাতায় (Kolkata) ভেঙে পড়ল পুরোনো বাড়ির একাংশ (Constructing Collapse)। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার জোড়াবাগান (Jorabagan) থানা এলাকার মালোপাড়ায়। একটি পুরোনো তিনতলা বাড়ির একাংশ আচমকা ভেঙে পড়ে এক ষাটোর্ধ্ব মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে (Aged Girl Useless)। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।

জানা গিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে ৫টা নাগাদ ওই পুরোনো তিনতলা ভবনটির একটি অংশ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ভোরে যখন বাসিন্দারা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, ঠিক সেই সময় ঘটে এই বিপর্যয়। বিকট শব্দে ভেঙে পড়া ইট-পাথরের স্তূপের নীচে নিমেষেই আটকে পড়েন বহুতলের বাসিন্দারা।

ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জোড়াবাগান থানার পুলিশ ও উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। ভেঙে পড়া ধ্বংসস্তূপের মধ্য থেকে আটকে পড়া অন্তত ২০ জন বাসিন্দাকে অক্ষত অবস্থায় নিরাপদে বের করে আনতে সক্ষম হন উদ্ধারকারীরা। তবে দুর্ভাগ্যবশত, ইট ও পাথরের ভারী স্ল্যাবের নিচে চাপা পড়ে উর্মিলা সাহু নামের এক ষাটোর্ধ্ব বৃদ্ধা গুরুতর আহত হন। পরবর্তীতে তাঁকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

জোড়াবাগান এলাকায় পুরোনো ও বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ার ঘটনা এই প্রথম নয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত জুন মাসেই ২০ নম্বর ওয়ার্ডের ২৪, কাশীনাথ দত্ত স্ট্রিটে একটি পুরোনো দোতলা বাড়ির একাংশ একইভাবে ভেঙে পড়েছিল। সে বারও এক বৃদ্ধা সহ চারজন ভেতরে আটকে পড়েছিলেন।

পরপর এ ধরনের ঘটনায় কলকাতা পুরসভার নজরদারি ও বিপজ্জনক বাড়ি রক্ষণাবেক্ষণ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মনে ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে শহরের বহু পুরোনো ভবনের কাঠামো আরও দুর্বল হয়ে পড়েছে, যা শহরের সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে বড় প্রশ্নচিহ্ন তুলে দিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *