Saurav Gurjar Arrested | মিথ্যে বিয়ের প্রতিশ্রুতির ফাঁদ! গ্রেপ্তার ‘মহাভারত’-এর ‘ভীম’ তথা অভিনেতা সৌরভ গুরজার

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আইনি বিপাকে জনপ্রিয় অভিনেতা সৌরভ গুরজার। এক তরুণীর দায়ের করা যৌন হয়রানিমূলক ও প্রতারণার অভিযোগে সৌরভের (Saurav Gurjar Arrested) বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছিল পুলিশ। শেষমেশ মুম্বই বিমানবন্দর থেকে তাঁকে আটক করে হায়দরাবাদ ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হয়। পড়ে তাঁকে চোদ্দ দিনের জেল হেপাজতে পাঠানো হয়।

মধ্যপ্রাচ্য থেকে ভারতে ফেরার পর গত ১৭ সেপ্টেম্বর রাতে মুম্বই বিমানবন্দর থেকেই লুকআউট নোটিশের ভিত্তিতে তাঁকে আটক করে পুলিশ। এরপর তাঁকে হায়দরাবাদে নিয়ে গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে আদালত অভিনেতাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগগুলির সত্যতা ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত এখনও প্রক্রিয়াধীন বলেই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে।

অভিযোগকারিণীর দাবি অনুযায়ী, বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়েছে তাঁকে। এমনকি আমেরিকার মাটিতে এবং পরবর্তীকালে ভারতে ফিরে আসার পরেও তাঁরা একসঙ্গে বসবাস করেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই তরুণী আরও জানান, ভারতে এসে একসঙ্গে ব্যবসা শুরু করার কথা বলে তাঁকে আমেরিকা থেকে নিজের চাকরি ছেড়ে দেশে ফিরে আসতে রাজি করান সৌরভ। কিন্তু কিছুদিন কাটতেই বিয়ের কথা তুললে অভিনেতা তাঁর ফোন নম্বর ব্লক করে দিতে শুরু করেন এবং দূরত্ব বজায় রাখতে থাকেন। পরবর্তীতে গত ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত তাঁরা একসঙ্গে থাকলেও কোনো রূপ পূর্বসংকেত না দিয়েই অভিনেতা তাঁর জীবন থেকে উধাও হয়ে যান বলে অভিযোগ। তরুণীর দাবি, ২০২১ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে সৌরভের সঙ্গে তাঁর আলাপ। এরপর ওই বছরেরই ২৫ ডিসেম্বর তাঁদের প্রথম দেখা হয়। আমেরিকা নিবাসী হওয়ার সুবাদে ‘লং ডিসটেন্স রিলেশনশিপে’ ছিলেন তাঁরা।ওই অভিযোগকারিণী এও দাবি করেন যে, “সম্পর্ক চলাকালীন সৌরভ গুরজার জানান যে, তিনি বিবাহিত। তা সত্ত্বেও একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাকে স্ত্রীর মর্যাদা দেবেন এবং আমার সঙ্গে সংসার পাতবেন।” কিন্তু বিয়ের কথা উঠতেই দূরত্ব তৈরি করে নিতেন ‘মহাভারত’ (Mahabharat), ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra) খ্যাত অভিনেতা।

গ্বালিয়রের ছোট্ট শহর থেকে দীর্ঘ ১৪ বছর আগে মুম্বইয়ে পা রেখেছিলেন সৌরভ। ছোটবেলার স্বপ্ন ছিল রেসলার হওয়ার। যদিও ভাগ্য তাঁকে টেনে আনে অভিনয় ও রূপোলি পর্দার দুনিয়ায়। সিদ্ধার্থ কুমার তেওয়ারির জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘মহাভারত’ (২০১৩-২০১৪) এ ‘ভীম’ চরিত্রে অভিনয় করে দারুণ খ্যাতি অর্জন করেছিলেন তিনি। তাছাড়া রণবীর কাপুর অভিনীত সুপারহিট সিনেমা ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা’ ছবিতেও খলনায়কের ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন সৌরভ। এর আগে ২০১৯ সালে নিজের কেরিয়ারের সফর নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছিলেন যে, ২০১৮ সালে একই দিনে তিনি ‘ব্রহ্মাস্ত্র’ ছবি এবং ‘ডব্লিউডব্লিউই’ এর চুক্তি স্বাক্ষর করেছিলেন। প্রথমদিকে অভিনয়ে নাম লেখাতে না চাইলেও পরিচালক অয়ন মুখার্জির সঙ্গে সাক্ষাতের পর তিনি এই প্রজেক্টে যুক্ত হন। তবে বর্তমানের এই পুলিশি গ্রেপ্তারি ও আইনি জটিলতা তাঁর অভিনয় জীবনে বড়সড়ো ধাক্কা দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *