Saokat Molla | শওকতের গ্রেপ্তারিতে ভাঙড়ে খুশির জোয়ার, মিষ্টি বিলিয়ে উৎসব আরাবুলের

Saokat Molla | শওকতের গ্রেপ্তারিতে ভাঙড়ে খুশির জোয়ার, মিষ্টি বিলিয়ে উৎসব আরাবুলের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র হাতে তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার (Saokat Molla) গ্রেপ্তারের খবরে কার্যত উৎসবের মেজাজ ভাঙড়ে (Bhangar)। দীর্ঘদিন ধরে এলাকায় ‘ত্রাস’ হিসেবে পরিচিত শওকতের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই ভাঙড়ের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে অকাল হোলি। শুক্রবার রাতে শওকত মোল্লা গ্রেপ্তার হওয়ার পর শনিবার সকাল থেকেই এলাকায় ছিল খুশির মেজাজ।

শওকতের গ্রেপ্তারি নিয়ে উচ্ছ্বসিত আইএসএফ নেতা তথা ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম (Arabul Islam)। এদিন সকালে তাঁকে এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিলি করতে দেখা যায়। তাঁর মুখে ছিল স্বস্তির হাসি। শুধু মিষ্টি বিলি নয়, ডিজে বাজিয়ে আইএসএফ কর্মীদের নাচানাচিও ছিল চোখে পড়ার মতো। নির্বাচনের আগে শওকতের বিরুদ্ধে তৈরি হওয়া সেই পুরোনো ‘মাছ চোর’ গান বাজিয়েই চলে উদ্‌যাপন।

এই প্রসঙ্গে আরাবুল ইসলাম বলেন, ‘শওকত মোল্লাকে এনআইএ গ্রেপ্তার করে একদম ঠিক কাজ করেছে। আমি অত্যন্ত খুশি।’ শওকতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে আরাবুল আরও যোগ করেন, ‘শওকতের মূল উদ্দেশ্য ছিল নির্বাচনে ভাঙড় ও ক্যানিংয়ের সব বুথ দখল করা। তাঁর নামে একাধিক খুনের অভিযোগ রয়েছে। কেবল গ্রেপ্তার নয়, ভাঙড়ের মানুষের ওপর অত্যাচারের দায়ে শওকত মোল্লার ফাঁসি হওয়া উচিত।’

উল্লেখ্য, বাংলায় নির্বাচনের আগে ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে শওকত মোল্লাকে ‘মূল সন্দেহভাজন’ হিসেবে চিহ্নিত করেছে এনআইএ। তদন্তকারী সংস্থার এই পদক্ষেপে দক্ষিণ ২৪ পরগনার সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক স্বস্তি দেখা দিয়েছে। তৃণমূলের দাপুটে নেতা হিসেবে পরিচিত শওকতের এই গ্রেপ্তারি রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *