Homicide Case | স্ত্রীর একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক! ক্ষুব্ধ স্বামীর হাতুড়ির আঘাতে মৃত্যু গৃহবধূর

Homicide Case | স্ত্রীর একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক! ক্ষুব্ধ স্বামীর হাতুড়ির আঘাতে মৃত্যু গৃহবধূর

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে নৃশংসভাবে খুনের (Homicide Case) অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম কাজলা বিবি। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকল এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত স্বামী সাব্বির আলিকে গ্রেপ্তার করেছে পুলিশ (Police)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাব্বির আলি তার স্ত্রীর বিবাহবহির্ভূত একাধিক সম্পর্কের কথা জানতে পেরেছিলেন। স্ত্রীর এই সম্পর্কের কথা জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েন তিনি। স্থানীয়দের দাবি, সাব্বির পরিকল্পিতভাবেই স্ত্রীকে খুনের ছক কষেছিলেন। শনিবার অসুস্থতার অজুহাতে স্ত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান তিনি। এরপর পাশের একটি নির্জন জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে আঘাত করে স্ত্রীর মাথা থেঁতলে নৃশংসভাবে খুন করেন সাব্বির। খুনের পর দেহ ফেলে অভিযুক্ত পালিয়ে যায় বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত তদন্তে নামে। অভিযুক্ত সাব্বির আলি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ে যায়। শনিবার তাকে বহরমপুর আদালতে পেশ করা হলে বিচারক আগামী ১৪ জুন পর্যন্ত তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *