Samrin from Malda | প্রধানমন্ত্রীর দরবারে মালদার সামরিন! ‘বিকশিত ভারত’ ডায়ালগে নজির

Samrin from Malda | প্রধানমন্ত্রীর দরবারে মালদার সামরিন! ‘বিকশিত ভারত’ ডায়ালগে নজির

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


হরষিত সিংহ, মালদা: বিকশিত ভারত ইয়াং লিডার ডায়ালগে সুযোগ পেয়ে নজির গড়লেন মালদা কলেজের ছাত্রী সামরিন (Samrin from Malda)। মালদা কলেজের (Malda School) ইতিহাস বিভাগের পঞ্চম সিমেস্টারের ছাত্রী সামরিন। তবে এখানে পৌঁছাতে অনেক ধাপ অতিক্রম করতে হয়েছে তাঁকে। প্রথমে কলেজ স্তর, তারপর জোন এবং পরবর্তীতে জাতীয় স্তরে ভালো ফল করার সুবাদে এই সুযোগ। মালদা কলেজ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সমস্ত বিভাগে ভালো ফল করার সুবাদেই সামরিন গড়তে পেরেছেন নজির। মালদা কলেজের অধ্যক্ষ মানসকুমার বৈদ্য বলেন, ‘আমরা অত্যন্ত খুশি। সামরিন এনএসএস ইউনিটের ছাত্রী। নিজের প্রতিভাকে তুলে ধরেছে। জাতীয় স্তরে সুযোগ করে নিয়েছে। এবার প্রধানমন্ত্রীর সামনে নিজের বক্তব্য তুলে ধরবে।’

কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দিল্লিতে ১০ জানুয়ারি শুরু হওয়া বিকশিত ভারত ইয়াং লিডার ডায়ালগ শেষ হচ্ছে ১২ জানুয়ারি। দেশের বিভিন্ন প্রান্তের পড়ুয়ারা এখানে সুযোগ করে নিয়েছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সামনে ছাত্রছাত্রীরা নিজেদের বক্তব্য রাখবেন। আগামীতে বিকশিত ভারতের অধীনে কী হতে পারে দেশের নীতি, বিকশিত ভারতে যুবসমাজ বা পড়ুয়াদের ভুমিকা কী হবে, সেই সংক্রান্ত মতামত রাখবেন এখানে অংশগ্রহণকারী পড়ুয়ারা।‌ মালদা কলেজের ছাত্রী সামরিন তাঁর বক্তব্য রাখবেন বিকশিত ভারতে দেশের যুব ও মেয়েদের ভূমিকা সংক্রান্ত মতামত। টেলিফোনে সামরিন বলেন, ‘এই সুযোগ পেয়ে আমি খুশি।‌ দেশের বিভিন্ন প্রান্তের পড়ুয়ারা অংশগ্রহণ করেছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *