Samik Bhattacharya | ‘২-৩ শতাংশ টাকা পাননি, সবাই পেয়ে যাবেন’, বিক্ষোভের আবহে আশ্বাসের সুর শমীকের গলায়

শিক্ষা
Spread the love


শমীক স্পষ্ট ভাষায় জানান, তৃণমূল আমলের মতো ভুয়া বা বেনিয়ম এখানে হবে না। তাঁর কথায়, ‘‘কিছু বিচ্যুতি আছে, সিস্টেমের সমস্যা। কোথাও কোথাও ষড়যন্ত্রের চেষ্টা হচ্ছে। তাই এমনটা হয়েছে। দেখুন, তৃণমূল আমলে পুরুষদের লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার মতো ভুয়ো কাজ এখানে হবে না। আমি বলছি, সবাই অন্নপূর্ণার টাকা পাবেন। এখন আরও প্রায় ৫০ লক্ষ মহিলাকে দেওয়া হবে। ২ থেকে ৩ শতাংশ টাকা পাননি। সবাই পেয়ে যাবেন।’’

রাজ্যের বহু মহিলা নির্দিষ্ট সময়ের মধ্যে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা না পাওয়ায় বিভিন্ন জায়গায় ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকী মন্ত্রী অগ্নিমিত্রা পালকেও সম্প্রতি এই ধরনের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। তবে শাসকদলের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হয়েছে যে, সামান্য দেরি হলেও যাচাইয়ের পর যোগ্য সমস্ত উপভোক্তাই এই প্রকল্পের আর্থিক সাহায্য হাতে পাবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *