Sagardighi MLA Bayron Biswas Burnt | বাড়িতেই ভয়াবহ অগ্নিকাণ্ড; মারাত্মকভাবে দগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বাড়িতে আগুন লেগে গুরুতরভাবে অগ্নিদগ্ধ হলেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস (Sagardighi MLA Bayron Biswas Burnt)। শনিবার ধুলিয়ানের নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

জানা গিয়েছে, এদিন সকালে আচমকাই তাঁর ধুলিয়ানের বাড়িতে আগুন লেগে যায়। ঘটনার সময় বাড়িতেই উপস্থিত ছিলেন বিধায়ক। আকস্মিক এই অগ্নিকাণ্ডে তিনি গুরুতরভাবে অগ্নিদগ্ধ হন। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। চিকিৎসকেরা তাঁর চিকিৎসার দিকে সর্বক্ষণ নজর রাখছেন। হঠাৎ এই দুর্ঘটনায় রাজনৈতিক মহলে ও তাঁর অনুগামীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বিস্তারিত আসছে…

The put up Sagardighi MLA Bayron Biswas Burnt | বাড়িতেই ভয়াবহ অগ্নিকাণ্ড; মারাত্মকভাবে দগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *