Recipes | অফিসের লাঞ্চবক্সের জন্য ৫টি চটজলদি ও পুষ্টিকর রেসিপি! একঘেয়েমি কাটবে নিমেষেই

Recipes | অফিসের লাঞ্চবক্সের জন্য ৫টি চটজলদি ও পুষ্টিকর রেসিপি! একঘেয়েমি কাটবে নিমেষেই

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: অফিসে দুপুরের খাবারের মেনু নিয়ে আপনার দুশ্চিন্তা একদম স্বাভাবিক। রোজকার একঘেয়ে খাবার ছেড়ে প্রোটিনে ভরপুর এবং সুস্বাদু এই ৫টি পদ আপনার অফিসের লাঞ্চবক্সের জন্য হতে পারে সেরা বিকল্প। ঝটপট তৈরি করতে পারবেন এই খাবারগুলো।

১. সোয়াবিনের কিমা

এক গ্রাম মুরগির মাংসের তুলনায় এক গ্রাম সোয়াবিনে প্রোটিনের পরিমাণ বেশি থাকে।

  • পদ্ধতি: সিদ্ধ সোয়াবিন ব্লেন্ড করে নিন। কড়াইতে সামান্য তেলে আদা বাটা, মটরশুটি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে কষিয়ে নিন। এরপর ব্লেন্ড করা সোয়াবিন, নুন, হলুদ ও জিরে গুঁড়ো মিশিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিন। এটি রুটির সঙ্গে খেতে চমৎকার লাগে।

২. ওটস-মুগের দোসা

আটা-ময়দার বদলে এটি স্বাস্থ্যকর ও পেটভরা দুপুরের খাবার।

  • পদ্ধতি: ভিজিয়ে রাখা মুগ ডাল ও ওটস ব্লেন্ড করে ব্যাটার তৈরি করুন। এতে নুন ও লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিন। তাওয়ায় পাতলা করে ছড়িয়ে দোসার মতো ভাজুন। হালকা রঙ ধরলে মাঝে কুচনো পিঁয়াজ, টমেটো ও ধনে পাতা ছড়িয়ে দিন। চাটনি বা রায়তার সঙ্গে পরিবেশন করুন।

৩. সবজি-ভরা ওমলেট

প্রোটিন ও ফাইবারের দারুণ এক সংমিশ্রণ।

  • পদ্ধতি: ডিম ফাটিয়ে তাতে কুচানো পিঁয়াজ, টমেটো, বিন, গাজর, মটরশুটি, কাঁচা লঙ্কা এবং কিছু বাদাম মিশিয়ে নিন। নুন ও গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে ওমলেট বা ভুজিয়া বানিয়ে নিন। পাউরুটি বা রুটির সঙ্গে এই খাবার বেশ তৃপ্তিদায়ক।

৪. প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যালাড

অঙ্কুরিত ছোলা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।

  • পদ্ধতি: সারা রাত ভিজিয়ে রাখা ছোলা সামান্য ভাপিয়ে নিন (অঙ্কুর বের হলে পুষ্টিগুণ বাড়ে)। এর সাথে কুচানো পিঁয়াজ, টমেটো, গাজর, মটরশুটি ও কাঁচা লঙ্কা মেশান। উপরে নুন, গোলমরিচ এবং চাট মশলা ছড়িয়ে দিলেই তৈরি পুষ্টিকর স্যালাড।

৫. পনিরের স্টার-ফ্রাই

চটজলদি তৈরি হলেও স্বাদে অতুলনীয়।

  • পদ্ধতি: পনিরের টুকরোগুলো হালকা তেলে ভেজে নিন। ওই কড়াইতে আদা-রসুন পেস্ট, ডুমো করে কাটা পিঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে হালকা ভেজে নিন। নুন, গোলমরিচ ও সামান্য সোয়া সস দিয়ে মিশিয়ে শেষে পনির দিয়ে ভালো করে স্টার-ফ্রাই করুন। রুটি বা পরোটার সঙ্গে দারুণ মানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *