Rishabh Pant injured | হার্দিকের শটে ঘায়েল পন্থ, হাঁটুতে চোট পেয়ে অনুশীলনে মাঠ ছাড়লেন উইকেটরক্ষক-ব্যাটার

Rishabh Pant injured | হার্দিকের শটে ঘায়েল পন্থ, হাঁটুতে চোট পেয়ে অনুশীলনে মাঠ ছাড়লেন উইকেটরক্ষক-ব্যাটার

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আগামী ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম ম্যাচ ভারতের। প্রতিপক্ষ বাংলাদেশ। ইতিমধ্যেই ভারতীয় দল পৌঁছে গিয়েছে দুবাইয়ে। রবিবার থেকেই অনুশীলন শুরু করে দিয়েছেন রোহিতরা। অনুশীলনের প্রথম দিনেই হার্দিক পান্ডিয়ার একটি শটে হাঁটুতে চোট পান ঋষভ পন্থ। যন্ত্রণায় কাতরাতে দেখা যায় তাঁকে। মাঠেই বেশ কিছু ক্ষণ পড়ে থাকেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার।

শনিবার দুবাইয়ে পৌঁছে রবিবার থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় দল। রবিবার দুবাইয়ে আইসিসির অ্যাকাডেমিতে অনুশীলন করেছে ভারতীয় দল। সেখানেই ব্যাট করছিলেন হার্দিক। সেই সময় কছেই দাঁড়িয়ে ছিলেন পন্থ। হার্দিকের একটি শট সোজা গিয়ে লাগে পন্থের বাঁ পায়ের হাঁটুতে। মাটিতে পড়ে কাতরাতে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে দলের বাকি ক্রিকেটার ও ফিজিও সেখানে যান। প্রথমে পন্থের হাঁটুতে আইসপ্যাক লাগানো হয়। তার পরে স্ট্যাপ বেঁধে দেওয়া হয়। বেশ কিছুক্ষণ পরে উঠে তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটেন। এদিন তিনি কিছুক্ষণ ব্যাটও করেন। তাঁর চোট নিয়ে আপাতত ভারতীয় দল কিছু জানায়নি। গাড়ি দুর্ঘটনায় পন্থের এই হাঁটুই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। দু’বার অস্ত্রোপচার হয়েছে হাঁটুতে। সেখানেই আবার লাগে পন্থের। এদিনের ঘটনায় হতচকিত হয়ে যান পান্ডিয়া। যাতে তিনি অপরাধবোধ না করেন সে কারণে পরে হার্দিককে জড়িয়ে ধরেন পন্থ।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলবে। ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান ও ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা। যদি ভারত ফাইনালে ওঠে তা হলে সেই ম্যাচও দুবাইয়েই হবে। ভারত না উঠলে ফাইনাল হবে লাহোরে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *