Rishabh Pant | পন্থের কাঁধে ‘এক ম্যাচের’ গুরুদায়িত্ব, গুয়াহাটির ২২ গজ দেখে স্বস্তির মাঝেও ‘মন ভার’ ক্যাপ্টেনের! – Uttarbanga Sambad

Rishabh Pant | পন্থের কাঁধে ‘এক ম্যাচের’ গুরুদায়িত্ব, গুয়াহাটির ২২ গজ দেখে স্বস্তির মাঝেও ‘মন ভার’ ক্যাপ্টেনের! – Uttarbanga Sambad

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইডেনে প্রথম টেস্টে ভরাডুবির পর গুয়াহাটির বর্ষাপাড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে টিম ইন্ডিয়া। স্বস্তির প্রধান কারণ, ২২ গজের চরিত্র। ভারতীয় দল কার্যত নিশ্চিত, এই উইকেট অন্তত ইডেনের আতঙ্ক ফিরিয়ে আনবে না। কিন্তু, দলের সদস্যরা স্বস্তিতে থাকলেও, দ্বিতীয় টেস্টে চোট পাওয়া শুভমন গিলের স্থলাভিষিক্ত হয়ে যিনি নেতৃত্ব দেবেন, সেই ঋষভ পন্থের মন ‘ভার’!

বর্ষাপাড়ার পিচ দেখে খুশি হলেও, মাত্র একটি ম্যাচের জন্য নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়ায় মোটেই খুশি নন তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান। শুক্রবার ম্যাচের আগের দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পন্থ। নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতেই তিনি স্পষ্ট করে দেন তাঁর মনোভাব। এক ম্যাচের ক্যাপ্টেন্সি নিয়ে তাঁর অসন্তুষ্টি গোপন করেননি তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন,”একটা ম্যাচের জন্য নেতৃত্ব পাওয়াটা ভালো বিষয় নয়। তবে এই সম্মান দেওয়ার জন্য আমি ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) কাছে কৃতজ্ঞ। অনেক সময় আপনি বড় কোনও বিষয় নিয়ে ভাবতে পারেন। তাতে লাভ কিছু হয় না। আমিও এটা নিয়ে বেশি ভাবতে চাই না।” তাঁর কথায় কার্যত এটা পরিষ্কার যে, শুভমনের চোটের কারণেই অপ্রত্যাশিতভাবে এই দায়িত্ব তাঁর কাঁধে এসেছে। এই ধরনের পরিস্থিতি মোটেও ‘সুখকর’ নয়। তাই এক ম্যাচের গুরুভার নিয়ে মনঃসংযোগ না করে, ম্যাচ জেতাকেই তিনি একমাত্র লক্ষ্য করতে চাইছেন।

এরপরেই ভারপ্রাপ্ত অধিনায়ক দৃঢ় প্রত্যয়ে বলেন, “প্রথম টেস্টটা আমাদের ভালো যায়নি। এই ম্যাচটা জেতার জন্য আমাদের যা যা করা প্রয়োজন, তা আমাদের করতে হবে। আমরা সকলে জানি কী করে ক্রিকেট খেলতে হয়, মাঠে কেমন আচরণ করতে হয়। কিন্তু আমাদের সামনের দিকে তাকাতে হবে। সামনে এগোতে হবে। গুয়াহাটিতে জেতার জন্য যা যা করা প্রয়োজন, আমাদের করতে হবে। আমরা শুধু জয় নিয়েই ভাবতে চাইছি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *