RG Kar | অনুমতি ছাড়া মিছিল করায় আইনভঙ্গ! ৩ প্রতিবাদী চিকিৎসককে তলব করল পুলিশ

RG Kar | অনুমতি ছাড়া মিছিল করায় আইনভঙ্গ! ৩ প্রতিবাদী চিকিৎসককে তলব করল পুলিশ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত বছরের অন্যতম আলোচিত আরজি কর কাণ্ডের রেশ এখনও কাটেনি। সেই আবহেই এবার আরজি কর কাণ্ডে অন্যতম প্রতিবাদী ভূমিকা নেওয়া তিন চিকিৎসক – আসফাকুল্লা নাইয়া, দেবাশিস হালদার এবং অর্ণব মুখোপাধ্যায়কে ফের তলব করেছে কলকাতা পুলিশ। হেয়ার স্ট্রিট থানায় তাঁদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কী কারণে তলব করা হল তাঁদের? তাঁদের বিরুদ্ধে অভিযোগ, গত বছরের ১৪ অক্টোবর পুলিশি অনুমতি ছাড়াই তাঁরা একটি মিছিলের আয়োজন করেছিলেন।

সূত্রের খবর, এই তিন চিকিৎসকের মধ্যে দেবাশিস হালদারকে বিশেষভাবে ‘টার্গেট’ করা হয়েছে। তাঁকে ইতিমধ্যেই চারবার সমন পাঠানো হয়েছে এবং আগামী ৯ ও ১১ সেপ্টেম্বর নির্দিষ্ট দিনে থানায় হাজির হতে বলা হয়েছে। বাকি দুই চিকিৎসককেও তদন্তের স্বার্থে তলব করা হয়েছে বলে জানা গেছে। পুলিশের দাবি, অনুমতি ছাড়া মিছিল করে আইন ভঙ্গ করা হয়েছে এবং এই পদক্ষেপের কারণ জানতে চাওয়া হয়েছে।

তবে এটি প্রথম নয়। এর আগেও, ৮ অক্টোবর কলকাতা মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের আয়োজনের জন্য সিনিয়র চিকিৎসক সুবর্ণ গোস্বামী ও মানস গুমটাকেও একই অভিযোগে হাজিরার নোটিস পাঠিয়েছিল পুলিশ।
পুলিশের এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। তাঁদের অভিযোগ, পুলিশ মিথ্যা মামলা দিয়ে তাঁদের হয়রানি করছে এবং আন্দোলনের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। জুনিয়র ডাক্তারদের মতে, এফআইআর-এ জামিন অযোগ্য ধারা এবং এমনকি মহিলা পুলিশের শ্লীলতাহানির মতো মিথ্যা অভিযোগও যোগ করা হয়েছে।

চিকিৎসক মহল এই ঘটনাকে ‘প্রশাসনিক চাপ’ হিসেবে দেখছে। তাঁদের বক্তব্য, আন্দোলন ছিল শান্তিপূর্ণ এবং চিকিৎসকদের সুরক্ষা ও অধিকারের দাবিতেই এই কর্মসূচি নেওয়া হয়েছিল। রাজ্যজুড়ে আরজি কর কাণ্ড ঘিরে দীর্ঘস্থায়ী আন্দোলন হয়েছিল, যেখানে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষ একযোগে অংশ নিয়েছিলেন। ওই আন্দোলনের অংশ হিসেবেই একাধিক মিছিলের ডাক দেওয়া হয়েছিল। চিকিৎসক মহলের অভিযোগ, এই ধরনের নোটিস জারি করে পুলিশ সেই আন্দোলনের কণ্ঠরোধ করতে চাইছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *