Elephant Dying : ট্রেনের ধাক্কায় পূর্ণবয়স্ক দাঁতালের মৃত্যু, জখম আরও এক

Elephant Dying : ট্রেনের ধাক্কায় পূর্ণবয়স্ক দাঁতালের মৃত্যু, জখম আরও এক

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


ধূপগুড়ি: ডাউন মালবাহী ট্রেনের ধাক্কায় আবারও হাতির মৃত্যুর ঘটনা ঘটল। একই সঙ্গে একটি হাতি আহত হয়েছে। রবিবার ভোরে ধূপগুড়ি ব্লকের ভোটপাড়ার নামাপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু হয়। রেললাইন থেকে ২০০ মিটার দূরে লোকালয় থেকে হাতির মৃতদেহটি উদ্ধার হয়েছে। অন্য হাতিটি লাইনের পাশেই ছিটকে পড়ে। ওই হাতিটি এখনও আহত অবস্থায় রয়েছে। ঘটনাস্থলে রেল ও বনবিভাগের আধিকারিকরা উপস্থিত হয়েছেন।

বনদপ্তর সূত্রে খবর, দু’দিন আগে বীরপাড়ার দলগাঁও রেঞ্জ থেকে পাঁচটি হাতি কাজীপাড়া হয়ে মেঘলিগঞ্জের উছলপুকুরি এলাকায় ঢুকে গিয়েছিল। সেই হাতি দুটিকেই ফের তাড়িয়ে দলগাঁও রেঞ্জের দিকে নিয়ে আসা হচ্ছিল। তবে এই এলাকা দিয়ে হাতি ফিরতে পারে বলে কেউই ধারনা করতে পারে নি। আর তাতেই ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ঘটল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *