উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভারতের স্যাটেলাইট যোগাযোগ (স্যাটকম) পরিষেবার বাজারে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে এলন মাস্কের সংস্থা স্টারলিংককে স্বাগতম জানাল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ (Reliance starlink satcom)। তবে প্রতিযোগিতা স্বাগত জানালেও দেশের সার্বভৌম নীতি এবং আইনি পরিকাঠামো যে সবার জন্যই সমানভাবে প্রযোজ্য, তা স্পষ্ট করে দিয়েছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা। শুক্রবার এক প্রেস বিবৃতিতে রিলায়্যান্সের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, দেশে ব্যবসা করতে গেলে দেশি কিংবা বিদেশি—সব সংস্থাকেই ভারতের নির্দিষ্ট আইন ও নিয়মকানুনের অধীনেই কাজ পরিচালনা করতে হবে।
সম্প্রতি স্যোশাল মিডিয়ায় রিলায়্যান্স ও ভারতীয় বাজার নিয়ে এলন মাস্কের (Elon Musk) মন্তব্যের পরই এই পাল্টা প্রতিক্রিয়া উঠে এল রিলায়্যান্সের তরফে। বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, “আমরা কখনোই প্রতিযোগিতাকে ভয় পাইনি। আমরা একে গ্রাহককে সবচেয়ে ভালোভাবে সেবা দেওয়ার প্রকৃত পরীক্ষা হিসেবে দেখি।” এই প্রসঙ্গে ২০১৬ সালে টেলিকম খাতে জিয়োর শূন্য থেকে যাত্রা শুরুর কথা মনে করিয়ে দিয়ে সংস্থা জানায়, মাত্র ১০ বছরের ব্যবধানে ৫৩ কোটিরও বেশি গ্রাহকের ভরসা জিতে নিয়ে তারা বিশ্বসেরা ডিজিটাল পরিকাঠামো ও সাশ্রয়ী ডাটা উপহার দিয়েছে।
Assertion from Reliance Industries In gentle of current remarks about Reliance and the Indian market, we want to place the info on file. Like each Indian enterprise, Reliance has grown in an India that welcomes funding and innovation, homegrown or worldwide, that enhance the lives of the individuals. That openness rests on the rule of regulation. Because the Authorities of India has said, it applies the identical course of to each applicant, Indian or overseas. Jio’s personal satellite tv for pc companies await clearances. At Reliance, we have now by no means feared competitors. We see it because the truest take a look at of who serves the client finest. Jio itself entered India’s crowded telecom market in 2016 as the latest participant, with not a single buyer. In simply ten years, Jio has earned the belief of over 530 million prospects and given Indians a few of the finest digital infrastructure and most reasonably priced knowledge on the planet. We welcome competitors in satellite tv for pc communications, together with Starlink. Each participant, Jio included, should serve the individuals of India and abide by the legal guidelines and insurance policies of the land.
— Reliance Industries Restricted (@RIL_Updates) October 16, 2026
স্যাটেলাইট পরিষেবার অনুমোদনের প্রশ্নে মাস্ক সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন যে ভারতে কিছু প্রভাবশালী ব্যক্তি বা ‘অলিগার্ক’ স্টারলিংকের তরঙ্গ পাওয়ার পথে বাধা তৈরি করছে। এমনকি এক ধাপ এগিয়ে মাস্ক প্রশ্ন তোলেন, ভারতে লাইসেন্স পেতে পাঁচ বছর লেগে যাওয়ার পেছনে আসল নিয়ন্ত্রক কি আম্বানি? গত ৭ অক্টোবরের এই আক্রমণের পরদিন, অর্থাৎ ৮ অক্টোবর টেলিকম মন্ত্রক জানায়, পক্ষপাতিত্বের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। দেশীয় ও আন্তর্জাতিক—সব আবেদনকারীর জন্যই সরকার একই নীতি অনুসরণ করছে। রিলায়্যান্সের নিজস্ব স্যাটকম পরিষেবাও এখনও প্রয়োজনীয় ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে বলে মন্ত্রক নিশ্চিত করে। তিনটি ভিন্ন সংস্থার নিরাপত্তা সংক্রান্ত পর্যালোচনা বর্তমানে একই ধাপে দাঁড়িয়ে রয়েছে।
রিলায়্যান্সের মতে, দেশি-বিদেশি যে কোনো বিনিয়োগই ভারতের অর্থনীতি ও প্রযুক্তিকে সমৃদ্ধ করে। কিন্তু সেই সুযোগ যেন দেশের আইনি পরিকাঠামোকে ক্ষুণ্ণ না করে। স্যাটকম খাতে সুস্থ প্রতিযোগিতার স্বার্থে “আমরা স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থায় প্রতিযোগিতাকে স্বাগত জানাই, যার মধ্যে স্টারলিংকও অন্তর্ভুক্ত। জিও-সহ প্রতিটি সংস্থাকেই ভারতের জনগণের সেবা করতে হবে এবং দেশের আইন ও নীতিমালা মেনে চলতে হবে।” বলে নিজেদের কড়া ও স্পষ্ট অবস্থান আবারও বিশ্বমঞ্চে বিশ্বস্ততার সাথে তুলে ধরেছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ।

