Recipe | শীতকালীন রসনাবিলাসে নতুন চমক! সাধারণ পেঁয়াজকলি দিয়েই বানিয়ে নিন অসাধারণ পরোটা

Recipe | শীতকালীন রসনাবিলাসে নতুন চমক! সাধারণ পেঁয়াজকলি দিয়েই বানিয়ে নিন অসাধারণ পরোটা

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতের সকাল হোক বা রাতের ডিনার, মেনুতে যদি থাকে গরম গরম পুর ভরা পরোটা, তবে ভোজনরসিক বাঙালির আর কিছুই লাগে না। শীতকাল মানেই বাজারে টাটকা সবজির মেলা, আর তার মধ্যে অন্যতম হলো পেঁয়াজকলি। সাধারণত পেঁয়াজকলি ভাজা বা চচ্চড়ি খেয়ে আমরা অভ্যস্ত। তবে স্বাদে বদল আনতে এবার ট্রাই করতে পারেন জিভে জল আনা পেঁয়াজকলির পরোটা। অল্প ঘি বা মাখনে ভাজা এই পরোটা শীতের আমেজকে দ্বিগুণ করে দেবে (Recipe)।

উপকরণ:

১ কাপ কুচানো পেঁয়াজকলি

পরিমাণমতো ময়দা

১ চা চামচ চাট মশলা বা গরম মশলা

৩ টেবিল চামচ তেল বা ঘি

স্বাদমতো নুন ও মাখার জন্য গরম জল

প্রণালী:

প্রথমে একটি বড় পাত্রে ময়দা, নুন ও গরম জল দিয়ে ভালো করে মেখে নিন। মাখাটা যেন অবশ্যই নরম হয়। এবার সামান্য তেল মাখিয়ে লেচিগুলো ৩০ থেকে ৬০ মিনিট ঢাকা দিয়ে রাখুন। এতে পরোটা অনেক বেশি নরম হবে।

এরপর লেচি কেটে প্রথমে পাতলা করে বেলে নিন। এবার তার উপর কুচানো পেঁয়াজকলি ও মশলা ছড়িয়ে দিয়ে পুনরায় ভাঁজ করে বেলে নিন। ফ্রাইপ্যানে সামান্য তেল বা ঘি দিয়ে লালচে করে ভেজে নিলেই তৈরি গরম গরম পেঁয়াজকলির পরোটা। ওপর থেকে সামান্য মাখন ছড়িয়ে দিলে স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যাবে।

এই পরোটার সঙ্গে সবথেকে ভালো জমে ধনেপাতার চাটনি। ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লংকা, সামান্য আদা, জিরে গুঁড়ো ও চাট মশলা ব্লেন্ডারে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সেটি। সাধারণ ভাজাভুজির একঘেয়েমি কাটিয়ে এই পরোটা আপনার রসনাতৃপ্তিতে এক নতুন মাত্রা যোগ করবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *