Recipe | ফলের স্বাদে নতুন টুইস্ট! ঘরেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ‘স্মোকি পাইন্যাপেল’

Recipe | ফলের স্বাদে নতুন টুইস্ট! ঘরেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ‘স্মোকি পাইন্যাপেল’

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জিভে জল আনা এক রেসিপি নিয়ে হাজির আমরা! আনারস তো অনেক ভাবেই খেয়েছেন, এবার ট্রাই করুন একটু হাটকে স্বাদের ‘পোড়া স্বাদে আনারস’। আনারসের চাটনি বা মাখা তো বহুবার খেয়েছেন, কিন্তু গ্রিল করা পোড়া স্বাদের আনারস খেয়েছেন কি কখনও? নুন-মশলার ঝাল আর আনারসের মিষ্টি— এই দুইয়ের যুগলবন্দিতে তৈরি এই পদটি ছোট-বড় সবার মন কাড়বে। একদম সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে নিন এই দারুণ ডিশ।

উপকরণ:

  • মাঝারি মাপের আনারস: ২টো

  • চাট মশলা: ১ চা-চামচ

  • লেবুর রস: ১ চা-চামচ

  • বিট নুন: আধ চা-চামচ

  • সরষে গুঁড়ো: আধ চা-চামচ

  • গুঁড়ো করা শুকনো লঙ্কা: ১ চা-চামচ

  • গোলমরিচ গুঁড়ো: আধ চা-চামচ

  • আইসিং সুগার: ১ চা-চামচ

  • সাসলিক কাঠি: ১২টি

তৈরি করার পদ্ধতি:

প্রথমে আনারস আর সাসলিক কাঠি বাদ দিয়ে বাকি সমস্ত উপকরণ অর্থাৎ— চাট মশলা, লেবুর রস, বিট নুন, সরষে গুঁড়ো, লঙ্কা ও গোলমরিচ গুঁড়ো এবং আইসিং সুগার একসঙ্গে ভালো করে মিশিয়ে একটি মশলা তৈরি করে রাখুন।

এবার আনারস দুটির খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে মোট ৬টি টুকরোয় কেটে নিন। খেয়াল রাখবেন, মাঝখানের শক্ত অংশটি যেন বাদ দেওয়া হয়। এরপর প্রতিটি আনারসের টুকরো একটি করে সাসলিক কাঠিতে গেঁথে নিন।

একটি গ্রিল প্যান গরম করে তাতে আনারসের কাঠিগুলো সাজিয়ে দিন। মিনিট ২-৩ হালকা আঁচে ঝলসে নিন। এক পিঠ হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণটি ব্রাশ দিয়ে আনারসের গায়ে ভালো করে মাখিয়ে দিন। এবার উল্টে দিয়ে অন্য পিঠটিও একইভাবে মশলা মাখিয়ে গ্রিল করে নিলেই তৈরি জিভে জল আনা ‘পোড়া স্বাদে আনারস’। গরম গরম পরিবেশন করুন আর উপভোগ করুন এই অনন্য স্বাদ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *