Recipe | দোকানের স্বাদ এবার বাড়িতেই! বিকেলের জলখাবারের জন্য অনায়াসেই বানিয়ে ফেলুন ‘চকোলেট বান’

Recipe | দোকানের স্বাদ এবার বাড়িতেই! বিকেলের জলখাবারের জন্য অনায়াসেই বানিয়ে ফেলুন ‘চকোলেট বান’

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দোকানের কেনা খাবারে অনেক সময় মান ও পরিচ্ছন্নতা নিয়ে মনে প্রশ্ন জাগে। তাই পরিবারের স্বাস্থ্য ও রুচির কথা মাথায় রেখে বাড়িতেই তৈরি করে নিতে পারেন জিভে জল আনা বেকিং আইটেম। বিকেলের আড্ডায় বা বাচ্চার স্কুলের টিফিনে চমক দিতে অনায়াসেই বানিয়ে ফেলুন নরম তুলতুলে ‘চকোলেট বান’। রইল রেসিপি (Recipe)।

উপকরণ:

৩ কাপ ময়দা

১ কাপ গরম দুধ

২ চা-চামচ ইস্ট

৩ টেবিল চামচ চিনি এবং সামান্য নুন

১টি ডিম

২ টেবিল চামচ নরম মাখন

কোকো পাউডার

পরিমাণমতো চকলেট চিপস

সাজানোর জন্য তিল বা চিনি

প্রণালী:

প্রথমে ১ কাপ ঈষদুষ্ণ দুধে ইস্ট ও চিনি মিশিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন। দুধে ফেনা উঠলে বুঝবেন ইস্ট সক্রিয় হয়েছে। এবার একটি বড় পাত্রে ময়দা, নুন, ডিম ও ইস্টের মিশ্রণ দিয়ে ভালো করে মেখে নিন। এরপর মাখন মিশিয়ে একটি নরম মণ্ড বা ‘ডো’ তৈরি করুন। গরম জায়গায় এটি ১ ঘণ্টা ঢেকে রাখলে মণ্ডটি ফুলে দ্বিগুণ হয়ে যাবে।

ফুলে ওঠা মণ্ড থেকে ৮-১০টি ছোট বল তৈরি করুন। প্রতিটি বল বেলে নিয়ে তার মাঝখানে প্রচুর পরিমাণে চকলেট চিপস দিয়ে মুখ বন্ধ করে দিন। এবার বানের আকার দিয়ে বেকিং ট্রে-তে আরও ৪৫ মিনিট ঢেকে রাখুন। ওভেনে দেওয়ার আগে বানের ওপর ডিমের প্রলেপ বা ব্রাশ করে দিন এবং সামান্য তিল ছিটিয়ে দিতে পারেন।

সবশেষে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওভেন প্রি-হিট করে ১৫-২০ মিনিট বেক করুন। বানের ওপর সোনালি রঙ ধরলে নামিয়ে নিন। হালকা ঠান্ডা হলে ওপর থেকে ক্রিম ছড়িয়ে পরিবেশন করুন ধোঁয়া ওঠা চকোলেট বান। ঘরোয়া উপাদানে তৈরি এই খাবারটি যেমন স্বাস্থ্যকর, তেমনই সুস্বাদু।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *