Recipe | জমে যাবে রবিবারের ভোজ! বাড়িতেই বানিয়ে নিন ‘কাতলা মাছের দম’

Recipe | জমে যাবে রবিবারের ভোজ! বাড়িতেই বানিয়ে নিন ‘কাতলা মাছের দম’

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবিবার দুপুরে খাবার পাতে মাছ, মাংসের পদ না থাকলে খাওয়াটা ঠিক জমে না। তাই ছুটির দিনে কাতলা মাছ দিয়ে বানিয়ে নিতে পারেন একটি সুস্বাদু পদ। তা হল ‘কাতলা মাছের দম’ (Recipe)। কীভাবে বানাবেন ভাবছেন? রইল রেসিপিটি…

উপকরণ:

৫-৬টি বড় মাপের কাতলা মাছ

১ চা চামচ আদাবাটা

১ টেবিল চামচ রসুনবাটা

২ টেবিল চামচ ভিনিগার

১ টেবিল কাঁচা লংকাকুচি

৪টি পেঁয়াজ কুচোনো

২ টেবিল চামচ সাদা সর্ষেবাটা

পরিমাণ মতো সর্ষের তেল, ঘি

স্বাদমতো নুন, চিনি

স্বাদমতো গোলমরিচের গুঁড়ো

প্রণালী:

প্রথমে মাছগুলিকে নুন আর ভিনিগার দিয়ে ঘণ্টাখানেক মাখিয়ে রাখুন। এরপর কড়াইতে সর্ষের তেল আর ঘি বেশ খানিকটা দিয়ে গরম করে নিন। তেল-ঘিয়ের মিশ্রণ গরম হয়ে গেলে পেঁয়াজকুচি, লংকাকুচি দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ বাদামি হয়ে এলে আদা-রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। মশলার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিন নুন, গোলমরিচের গুঁড়ো আর সর্ষেবাটা। মশলাটি ভালো করে কষিয়ে নিয়ে মাছের টুকরোগুলি দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করুন। খানিকক্ষণ ঢেকে রান্না করুন। মাছ ভাজা হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। পোলাও কিংবা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন গরম গরম কাতলা মাছের দম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *