Recipe | গরমে স্বাদবদল, কাঁচা আম দিয়েই বাড়িতে বানিয়ে ফেলুন ‘আমপোড়া মুরগি’

Recipe | গরমে স্বাদবদল, কাঁচা আম দিয়েই বাড়িতে বানিয়ে ফেলুন ‘আমপোড়া মুরগি’

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৈশাখের তপ্ত দুপুরে শরীর ঠান্ডা রাখতে আমপোড়া শরবতের জুড়ি মেলা ভার। কিন্তু পোড়া আমের সেই টক-মিষ্টি স্বাদ যদি মিশে যায় মাংসের ঝোলে? আমের মরসুম শুরু হওয়ার আগেই ভোজনরসিকদের জন্য রইল এক জিভে জল আনা রেসিপি— আমপোড়া মুরগি। সাধারণ মাংসের কষা থেকে একটু আলাদা এই রান্নাটি গরম রুটি, পরোটা বা সাদা ভাতের সঙ্গে জমিয়ে দেবে দুপুরের খাওয়া।

কী কী লাগবে?

তৈরির পদ্ধতি:

প্রথমে কাঁচা আমটি ভালো করে পুড়িয়ে ক্বাথ বের করে নিন। আমের সঙ্গে রসুন এবং ৪-৫টি কাঁচালঙ্কাও পুড়িয়ে হাত দিয়ে মেখে নিতে হবে। এবার মুরগির মাংসে নুন, হলুদ, সর্ষের তেল এবং এই পোড়া আমের মিশ্রণটি দিয়ে অন্তত আধ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

কড়াইয়ে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা ও গোলমরিচ ফোড়ন দিন। এরপর আদা বাটা ও পাতলা করে কাটা পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে নিন। ম্যারিনেট করা মাংস কড়াইয়ে দিয়ে ৫ মিনিট আঁচ বাড়িয়ে রান্না করার পর আঁচ কমিয়ে কষাতে থাকুন। রান্নায় ধনে, জিরে ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যোগ করুন। যেহেতু আম টক, তাই স্বাদের ভারসাম্য বজায় রাখতে চিনির ব্যবহার জরুরি এবং পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে।

মাংস থেকে তেল ছাড়লে এক কাপ গরম জল দিয়ে ঢিমে আঁচে সেদ্ধ হতে দিন। ঝোল ঘন হয়ে তেল ওপরে ভেসে উঠলে কাঁচালঙ্কা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। তৈরি আপনার সুস্বাদু আমপোড়া মুরগি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *