উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাংলার হেঁশেলে থোড় বা কলাগাছের ভেতরের অংশ রান্নার চল দীর্ঘদিনের। বিশেষ করে ছোট চিংড়ি মাছ দিয়ে থোড়ের হালকা কিন্তু সুস্বাদু রান্না ভাতের পাতে এক অতুলনীয় তৃপ্তি দেয়। আজ আপনাদের জানাব কীভাবে খুব সহজে বাড়িতে এই পদটি তৈরি করবেন।
উপকরণ:
পদ্ধতি:
প্রথমে থোড় পাতলা গোল গোল চাকতি করে কেটে নিন। কাটার সময় সুতোর মতো আঁশগুলো দুই আঙুলের সাহায্যে টেনে পরিষ্কার করে নিতে হবে। এবার কাটা থোড় সামান্য লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিন।
পরিষ্কার করা চিংড়ি মাছগুলোতে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে শর্ষের তেলে হালকা করে ভেজে তুলে রাখুন। ওই কড়াইতে আবার তেল দিয়ে তেজপাতা ও পেঁয়াজ কুচি ভাজুন। পেঁয়াজ নরম হলে আদা-রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। আলু দিতে চাইলে এই সময় দিয়ে হালকা ভেজে নিন।
এবার সেদ্ধ করে রাখা থোড় কড়াইতে দিয়ে দিন। হলুদ, মরিচ ও জিরে গুঁড়ো দিয়ে মশলা কষাতে থাকুন। মশলা কষে এলে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিন। সবশেষে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে ১০ মিনিট রান্না করুন। নামানোর আগে কাঁচা মরিচ, সামান্য চিনি ও গরমমশলা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি বাঙালির প্রিয় ‘থোড় চিংড়ি’।
