Recipe | টক আপেল ফেলে দেবেন না! ৫ মিনিটেই তৈরি করুন জিভে জল আনা চাটনি

Recipe | টক আপেল ফেলে দেবেন না! ৫ মিনিটেই তৈরি করুন জিভে জল আনা চাটনি

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: খাওয়ার শেষে একটু মিষ্টিমুখের অভ্যাস বাঙালির চিরন্তন। আমের মরশুমে বাড়িতে আমের চাটনি বা টক নিয়মিত মেনুতে থাকলেও, স্বাদবদল করতে আজই ট্রাই করতে পারেন আপেলের চাটনি (Apple Chutney)। ফলের ঝুড়িতে পড়ে থাকা বা অতিরিক্ত টক স্বাদের আপেল ফেলে না দিয়ে এই পদটি তৈরি করা যায় অনায়াসেই। মাত্র ৫ মিনিটেই বানানো সম্ভব এই টক-ঝাল-মিষ্টি চাটনি (Recipe)।

চটজলদি তৈরির পদ্ধতি:

প্রথমে আপেলগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এরপর বীজ ফেলে ছোট ছোট টুকরো করে কাটুন। আপনি চাইলে গ্রেটার দিয়ে আপেলগুলো কুচি করেও নিতে পারেন। এরপর কড়াইতে সামান্য তেল গরম করে তাতে মৌরি ও কালোজিরের ফোড়ন দিন। সুন্দর গন্ধ বেরোলে সামান্য আদাকুচি দিয়ে দিন।

মশলা থেকে সুগন্ধ বেরোলে আপেলের টুকরোগুলো দিয়ে কড়াই ঢাকা দিন। আঁচ মাঝারি রেখে মিনিট পাঁচেক রান্না করলেই আপেল নরম হয়ে যাবে। এবার কড়াইতে পরিমাণমতো গুড় মিশিয়ে দিন। মিশ্রণটি আঠালো হয়ে এলে তাতে স্বাদমতো ভাজা মশলার গুঁড়ো, লংকার গুঁড়ো, বিট নুন এবং সামান্য সাধারণ নুন মিশিয়ে নিন। মশলাগুলো ভালো করে মিশে গেলে সবশেষে ওপর থেকে কয়েক ফোঁটা লেবুর রস ছড়িয়ে দিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিন।

ব্যাস! তৈরি হয়ে গেল সুস্বাদু আপেলের চাটনি। দুপুরে বা রাতের খাবারের শেষে এই চাটনি পাতে পড়লে বাড়ির ছোট থেকে বড়—সবারই মন ভরে যাবে। যারা একটু অন্যরকম স্বাদের চাটনি খেতে ভালোবাসেন, তাদের জন্য এটি দারুণ এক বিকল্প হতে পারে। তাই বাড়িতে টক আপেল জমে থাকলে আজই এই রেসিপিটি ট্রাই করে দেখুন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *