Rashmika Mandanna | ‘সিনেমার স্বার্থে ১২ ঘণ্টাও কাজ করতে পারি’, দীপিকাকে খোঁচা দিয়ে মন্তব্য রশ্মিকা

Rashmika Mandanna | ‘সিনেমার স্বার্থে ১২ ঘণ্টাও কাজ করতে পারি’, দীপিকাকে খোঁচা দিয়ে মন্তব্য রশ্মিকা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কিছুদিন আগেই ৮ ঘণ্টা কাজের দাবি জানিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। যদিও সেই সময় তাঁকে সমর্থন করে তার পাশে দাঁড়িয়েছিলেন বলিউডের অনেক সহকর্মী। তবে দক্ষিণি তারকা রশ্মিকা মান্দানার কণ্ঠে যেন অন্যরকম সুর। তিনি বলেন, ‘সিনেমার স্বার্থে ১২ ঘণ্টাও কাজ করতে পারি।’ সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ সিনেমায় কাজ করার কথা ছিল দীপিকার, কিন্তু অভিনেত্রী জানিয়ে দিয়েছেন, তিনি ৮ ঘণ্টার বেশি শুটিং করতে পারবেন না। এর জন্য সিনেমা থেকে বাদ পড়েন তিনি এবং তার পরিবর্তে নেওয়া হয় তৃপ্তি দিমরিকে। দীপিকার এমন দাবি নিয়েই শুরু হয়েছে বিতর্ক। দীপিকার সমর্থনে বহু পুরুষ সহকর্মীও এগিয়ে এসেছেন। এবার সেই প্রসঙ্গ উঠে এলে তাতে প্রতিক্রিয়া দিয়েছেন রশ্মিকাও। তবে ৮ ঘণ্টা কাজের সমর্থনে নয়, বরং সমালোচনায়। রশ্মিকা বোঝালেন, কাজের কোনো নির্দিষ্ট সময় থাকার দরকার নেই।
এক সাক্ষাৎকারে রশ্মিকা জানান, গোটা দেশ এই বিষয়টি নিয়ে আলোচনা করছে। কিন্তু কাজের সময় নির্ভর করবে সেই কাজ আর টিমের ওপর। ছবিতে সই করার আগেই এসব স্পষ্ট হওয়া উচিত। আমি অনেক ইন্ডাস্ট্রিতে কাজ করেছি – তেলুগু, কন্নড়, তামিল। সেখানে আমি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাজ করতাম। কিন্তু বলিউডে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করতে হয়েছে। আমি তাতেও সহমত ছিলাম। তিনি এও জানান, সবচেয়ে কষ্টকর টানা ২-৩ দিন বাড়ি না গিয়ে কাজ করা। এটা মোটেই সাধারণ ব্যাপার নয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *