Ram Avatar Sharma | প্রয়াত ডুয়ার্সের চা শিল্পের ‘জীবন্ত এনসাইক্লোপিডিয়া’, অমৃতলোকে রাম অবতার শর্মা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


নাগরাকাটা: চা শিল্পের সঙ্গে দীর্ঘ ৫০ বছরের অবিচ্ছেদ্য সম্পর্কের অবসান ঘটিয়ে প্রয়াত হলেন ডুয়ার্সের (Dooars) চা শিল্পের জীবন্ত এনসাইক্লোপিডিয়া (Ram Avatar Sharma) রাম অবতার শর্মা (৭১)। গত রবিবার গভীর রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর জীবনাবসান হয়। বেশ কিছুদিন ধরেই শিরদাঁড়ার সমস্যা সহ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত জুন মাসে ইন্ডিয়ান টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন (ITPA)-এর ডুয়ার্স শাখার সচিব পদ থেকে ইস্তফা দিয়ে চিকিৎসার জন্য কলকাতায় যান। সোমবার সকালেই তাঁর মৃত্যুর খবর ডুয়ার্সে পৌঁছলে গোটা অঞ্চলে শোকের ছায়া নেমে আসে। এদিন কলকাতাতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত তাঁর হাত ধরেই বন্ধ চা বাগান থেকে উন্নতির শিখরে পৌঁছেছিল হিলা চা বাগান। কর্মজীবনে সরস্বতীপুর, জুরন্তি, মহুয়া, রংরিটের পাশাপাশি অসমের বিভিন্ন চা বাগানে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে পশ্চিমবঙ্গ চা উন্নয়ন নিগম লিমিটেডের ৫টি সরকারি চা বাগানের জেনারেল ম্যানেজার হিসেবে অবসর নেওয়ার পর টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (টাই) এবং পরবর্তীতে আইটিপিএ-র সচিবের দায়িত্ব সামলান তিনি।

চা নিয়ে তাঁর অবদান শুধু ব্যবস্থাপনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ‘চায়ের সাতকাহন’ এবং ‘গ্লিমসেস অফ টি’-র মতো ২৫টি গ্রন্থের রচয়িতা এই মানুষটি একাধারে ছিলেন সুলেখক, প্রাবন্ধিক, আইনজীবী ও সাংবাদিক। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টি ম্যানেজমেন্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে চা সংক্রান্ত বিষয়ে অবৈতনিক শিক্ষক হিসেবেও পাঠদান করেছেন। বিশিষ্ট ইতিহাসবিদ ডঃ আনন্দগোপাল ঘোষ থেকে শুরু করে শ্রমিক নেতা মোহন শর্মা—সকলেই তাঁর প্রয়াণে অপূরণীয় ক্ষতির কথা উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছেন।

The put up Ram Avatar Sharma | প্রয়াত ডুয়ার্সের চা শিল্পের ‘জীবন্ত এনসাইক্লোপিডিয়া’, অমৃতলোকে রাম অবতার শর্মা appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *