Rajpal Yadav | ফের জেলে রাজপাল যাদব! চেক বাউন্স মামলায় তিন মাসের কারাদণ্ড বলিউডের ‘ছোটে পণ্ডিত’-এর

Rajpal Yadav | ফের জেলে রাজপাল যাদব! চেক বাউন্স মামলায় তিন মাসের কারাদণ্ড বলিউডের ‘ছোটে পণ্ডিত’-এর

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চেক বাউন্স মামলার (Examine bounce case) অভিশাপ যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড (Bollywood) অভিনেতা রাজপাল যাদবের (Rajpal Yadav)। কোটি টাকার বকেয়া মেটাতে ব্যর্থ হওয়ার দায়ে ফের তিন মাসের কারাদণ্ড দিল আদালত। শুক্রবার দিল্লি হাইকোর্টের (Delhi Excessive Courtroom) বিচারপতি স্বর্ণকান্তা শর্মা সাতটি পৃথক চেক বাউন্স মামলায় অভিনেতার সাজা বহাল রাখার নির্দেশ দিয়েছেন। যার ফলে জনপ্রিয় এই কৌতুকাভিনেতাকে আগামী তিন মাস পুনরায় জেলেই কাটাতে হবে।

ঘটনার সূত্রপাত ২০১০ সালে, যখন নিজের পরিচালিত ছবি ‘আতা পাতা লাপাতা’-র জন্য মুরালি প্রজেক্ট নামে দিল্লির একটি সংস্থার কাছ থেকে ৫ কোটি টাকা ধার করেছিলেন রাজপাল। ছবির বক্স অফিসে ভরাডুবি হওয়ায় সেই ঋণ পরিশোধ করতে গিয়েই বিপাকে পড়েন তিনি। মামলা গড়ায় আদালত পর্যন্ত। ২০১৮ সালের এপ্রিলে ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছিল, যা পরে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়। ২০২৪ সালে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করলেও, মামলাকারীদের সঙ্গে সমঝোতা বা অর্থ ফেরতের জন্য একাধিক সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বকেয়া মেটাতে ব্যর্থ হয়েছেন অভিনেতা।

আদালতের নির্দেশে সাতটি মামলার জন্য অভিযোগকারীকে ১.০৫ কোটি টাকা, ১.০৪ লক্ষ, ৭৫ হাজার ও ২৫ হাজার টাকা মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, অভিনেতার স্ত্রী রাধা যাদবকেও ৫ লক্ষ ৫১ হাজার টাকা মেটানোর নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, এর আগে গত ৫ ফেব্রুয়ারি দিল্লি হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করেছিলেন রাজপাল। সেসময় আক্ষেপ করে বলেছিলেন, “আমার কোনো বন্ধু নেই যে বকেয়া টাকা মেটাবে।” যদিও এর মধ্যে তিনি দুই দফায় ২.২৫ কোটি টাকা পরিশোধ করেছিলেন, কিন্তু বাকি টাকা জমা দিতে না পারায় আদালতের কঠোর অবস্থানের মুখে পড়তে হলো তাঁকে। আদালতের তরফ থেকে জানানো হয়েছে, বারবার সুযোগ দেওয়ার পরও অভিনেতা প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছেন। পর্দায় যাঁর অভিনয়ে দর্শক হাসিতে ফেটে পড়েন, সেই অভিনেতার বাস্তব জীবনের এই করুণ পরিণতিতে শোকের ছায়া তাঁর অনুরাগীদের মধ্যে। এখন দেখার বিষয়, পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *