Rajganj | এসআইআর আবহে শোরগোল! বিডিও অফিসের পাশে ঝোপে মিলল গোছা গোছা ভোটার কার্ড

Rajganj | এসআইআর আবহে শোরগোল! বিডিও অফিসের পাশে ঝোপে মিলল গোছা গোছা ভোটার কার্ড

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


বেলাকোবা: এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন রাজগঞ্জ (Rajganj) ব্লকের বিডিও অফিসের নির্বাচনি কার্যালয়ের পেছনে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হল গোছা গোছা ভোটার কার্ড। কে বা কারা এই ভোটার কার্ডগুলি সেখানে ফেলে দিয়েছে তা জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকা দিয়ে যাতায়াতের সময় ভোটার কার্ডগুলি সেখানে পড়ে থাকার বিষয়টি কয়েকজনের নজরে আসে। প্রশ্ন উঠছে, বিডিও অফিসের নির্বাচন কার্যালয়ের কাছে এত সংখ্যক ভোটার কার্ড এল কোথা থেকে? এগুলো কি ভুলবশত ফেলা হয়েছে, নাকি এর পেছনে রয়েছে কোনো অন্য রহস্য? বিডিও অফিসে কাজের সূত্রে আসা স্থানীয় বাসিন্দা চিরঞ্জিত মহন্তর বক্তব্য, যখন এসআইআরের কাজ চলছে, সেইসময় এতগুলি ভোটার কার্ড বিডিও অফিসের কাছে জঙ্গলে পড়ে থাকার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টি অবিলম্বে তদন্ত হওয়া উচিত।

রাজগঞ্জের বিধায়ক (MLA) খগেশ্বর রায় বলেন, ‘বিষয়টি নির্বাচনের দায়িত্বে যাঁরা আছেন, তাঁরা দেখবেন।’ রাজগঞ্জ ব্লক বিজেপির কনভেনার নিতাই মণ্ডলের বক্তব্য, ‘এসআইআর হচ্ছে ভূত তাড়ানোর ওষুধ। এসআইআর না হলে বিডিও অফিসের বাউন্ডারির ভিতর ঝোপঝাড়ে শয়ে শয়ে ভোটার কার্ড পাওয়া যেত না। বাংলাদেশি রোহিঙ্গাদের থেকে টাকা নিয়ে এই ভোটার কার্ড করা হয়েছে। এর সঙ্গে প্রশাসন এবং শাসকদলের নেতারা যুক্ত আছেন। এখন এসআইআর হওয়াতে সব বিফলে যাচ্ছে।’ রাজগঞ্জের জয়েন্ট বিডিও সৌরভকান্তি মণ্ডল জানিয়েছেন, বিডিও অফিসের পেছনে কার্ডগুলি পড়ে থাকার কথা নয়। এগুলো পুরোনো কার্ড, যার পরিবর্তে নতুন কার্ড ইস্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *