Rajganj | সাংবাদিক পরিচয় দিয়ে তোলাবাজি! জলপাইগুড়িতে বালি বোঝাই ডাম্পার আটকানোর ঘটনায় তোলপাড়

শিক্ষা
Spread the love


জলপাইগুড়ি: সাংবাদিক পরিচয়ের আড়ালে প্রকাশ্য রাস্তায় বালি বোঝাই ডাম্পার আটকে বড় অঙ্কের ‘তোলা’ বা চাঁদাবাজির চেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ উঠল জলপাইগুড়িতে। এই ঘটনায় ৪ জনের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে রাজগঞ্জ থানায় (Rajganj)।

জানা গিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে একটি বালি বোঝাই ডাম্পার বেলাকোবার বটতলা এলাকা দিয়ে যাওয়ার সময় পথ আটকায় চার ব্যক্তি। অভিযোগকারীর নাম ফিরোজ আলম। তাঁর দাবি, গভীর রাতে গাড়ি থামানোর পর ওই চার ব্যক্তি ডাম্পারের বৈধ নথিপত্র দেখতে চায়। এর পাশাপাশি অভিযুক্তরা চালকের কাছে ৫০ হাজার টাকাও দাবি করে (Extortion)।

চালক সেই টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা তাঁকে হুমকি দেয় ও ভীতিপ্রদর্শন করে। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ হল, অভিযুক্তদের মধ্যে এক ব্যক্তি নাকি নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিয়ে ডাম্পার চালককে ভয় দেখানোর চেষ্টা করেছিল।

এই ঘটনার পরই রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ (Police) সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রভাবশালী পরিচয়ের আড়ালে এই চক্রের পেছনে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।

The put up Rajganj | সাংবাদিক পরিচয় দিয়ে তোলাবাজি! জলপাইগুড়িতে বালি বোঝাই ডাম্পার আটকানোর ঘটনায় তোলপাড় appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *