Rajesh Sharma | হাসপাতালে ভর্তি রাজেশ শর্মা, অভিনেতাকে দেখতে গেলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ

Rajesh Sharma | হাসপাতালে ভর্তি রাজেশ শর্মা, অভিনেতাকে দেখতে গেলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: গত কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা (Rajesh Sharma)। তাঁর শারীরিক অবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা ছড়িয়ে পড়লেও, অভিনেতার আপ্তসহায়ক এবং পরিবারের পক্ষ থেকে সব বিভ্রান্তি উড়িয়ে দেওয়া হয়েছে। অভিনেতার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে খবর। শুক্রবার তাঁকে দেখতে হাসপাতালে যান রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ (Indranil Khan)।

অভিনেতার আপ্তসহায়ক জানিয়েছেন, ক্রীড়ামন্ত্রী এদিন হাসপাতালে গিয়ে রাজেশের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান এবং কথা বলেন। মন্ত্রী তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। অভিনেতার স্বাস্থ্যের বর্তমান আপডেট দিতে গিয়ে আপ্তসহায়ক জানান, “দাদা এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন।”

হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়েছিল যে, হায়দরাবাদে ‘ফৌজি’ ছবির শুটিং করতে গিয়ে মাকড়শার কামড়ে আক্রান্ত হয়েছেন রাজেশ শর্মা। তবে এই দাবিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও ভুল’ বলে উড়িয়ে দিয়েছেন তাঁর আপ্তসহায়ক। তিনি স্পষ্ট করেন, হায়দরাবাদের শুটিংয়ের সঙ্গে এই অসুস্থতার কোনো সম্পর্ক নেই। বরং আসল সমস্যাটি শারীরিক।

আপ্তসহায়কের বয়ান অনুযায়ী, অভিনেতা বৃহস্পতিবার হায়দরাবাদ থেকে কলকাতায় ফেরার পর রবিবার আচমকাই তাঁর পায়ে সংক্রমণ দেখা দেয়। অভিনেতা হাই সুগারের সমস্যায় ভুগছেন, যার ফলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়েছিল। পা চুলকোতে গিয়েই ত্বকের ওই সমস্যার সূত্রপাত হয়। তিনি আরও নিশ্চিত করেছেন যে, সংক্রমণ শুধুমাত্র ত্বকের ওপরের স্তরেই সীমাবদ্ধ ছিল, শরীরের ভেতরে কোথাও ছড়ায়নি। ভুল তথ্যের কারণে যেভাবে উদ্বেগ ছড়িয়েছিল, তাতে অভিনেতা ও তাঁর পরিবার বেশ বিরক্ত। রাজেশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, কোনোরকম ভিত্তিহীন তথ্য যেন আর না ছড়ানো হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে অভিনেতাকে এবং খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন বলে আশা করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *