Raiganj Minor Lady Assault | মাথায় পিস্তল ঠেকিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা! রায়গঞ্জে অভিযুক্তকে হাতেনাতে ধরে গণপিটুনি স্থানীয়দের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


রায়গঞ্জ: নাবালিকাকে মাথায় পিস্তল ঠেকিয়ে অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে দু’জন যুবককে হাতেনাতে পাকড়াও করল রায়গঞ্জ থানার পুলিশ (Raiganj Minor Lady Assault)। মঙ্গলবার সন্ধ্যায় রায়গঞ্জ শহরের একটি ওয়ার্ডে এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুবাদে সুযোগ বুঝে ১৬ বছরের এক নাবালিকার বাড়িতে চড়াও হয় দুই যুবক। অভিযোগ, আগ্নেয় অস্ত্র উঁচিয়ে এবং মাথায় পিস্তল ঠেকিয়ে ওই নাবালিকাকে জোরপূর্বক অপহরণ ও ধর্ষণের চেষ্টা চালায় তারা। সেই সময় কিশোরীর চিৎকারে বাড়ির আশপাশের লোকজন ও প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন। হাতেনাতে দুই অভিযুক্তকে ধরে ফেলেন তাঁরা। এরপর ক্ষিপ্ত জনতা অভিযুক্তদের বেধড়ক মারধর করে রায়গঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দু’জনকে হেপাজতে নেয়। ধৃতদের নাম আলম মহম্মদ (৩০) এবং নূর আলম (২৮)। তাদের বাড়ি রায়গঞ্জ শহরেরই একটি ওয়ার্ডে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক দুষ্কৃতীমূলক কাজের অভিযোগ রয়েছে।

এবারের ঘটনায় ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) আইনের ৩২৯(৪), ১২৬(২), ১১৫(২), ১০৯(১), ৭৪ ও ৩৫১(২) ধারার পাশাপাশি অস্ত্র আইন (Arms Act) এবং পকসো (POCSO) আইনে সুনির্দিষ্ট মামলা রুজু করেছে পুলিশ। বুধবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতের বিশেষ কোর্টে তোলা হলে বিচারক তাদের দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

উত্তর দিনাজপুর জেলার সরকারি আইনজীবী মনোতোষ সরকার জানিয়েছেন, পকসো ও অস্ত্র আইনে মামলা রুজু করে পুলিশ আসামিদের গ্রেপ্তার করেছে। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার ড. সোনাওয়ানে কুলদীপ সুরেশ জানান, ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে অস্ত্রটির উৎস এবং এই ঘটনার নেপথ্যে অন্য কোনো অভিসন্ধি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *