Raiganj | ফাঁকা রাস্তায় ‘ফিল্মি কায়দায়’ ছিনতাইয়ের ছক! রায়গঞ্জে গ্রামবাসীর হাতে পাকড়াও দুষ্কৃতী

Raiganj | ফাঁকা রাস্তায় ‘ফিল্মি কায়দায়’ ছিনতাইয়ের ছক! রায়গঞ্জে গ্রামবাসীর হাতে পাকড়াও দুষ্কৃতী

শিক্ষা
Spread the love


বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: সিনেমার কায়দায় ছিনতাইয়ের (Theft-plan) পরিকল্পনা ভেস্তে দিল এলাকার বাসিন্দারা। রায়গঞ্জের (Raiganj) রামপুর (Rampur) গ্রাম পঞ্চায়েতের পালপাড়া এলাকার সুইজগেট এলাকার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ফাঁকা রাস্তায় ধাতব তার বেঁধে রাখে দুষ্কৃতীরা। সেই সময় দ্রুত গতিতে আসা এক বাইক আরোহী ওই তারে বাঁধা পেয়ে ছিটকে পড়েন। তবে বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন।

স্থানীয়দের তৎপরতায় ঘটনাস্থল থেকে চারজন দুষ্কৃতীর মধ্যে একজনকে ধরে ফেলা হয়। তারপরেই শুরু হয় গণপ্রহার। ইতিমধ্যেই ঘটনার খবর যায় কর্ণজোড়া ফাঁড়িতে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুষ্কৃতীকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানায় নিয়ে আসে। সেখান থেকে এরপর ধৃতকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শনিবার বিকেলে ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাকে শর্তসাপেক্ষে জামিন দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুষ্কৃতীর নাম মহম্মদ মইনুল (২০), বাড়ি রায়গঞ্জ থানার রামপুর গ্রাম পঞ্চায়েতের লহন্ডা সংলগ্ন গোয়ালপাড়া এলাকায়। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *