Raiganj | আদালত চত্বর থেকে স্বামী ও শ্বশুরকে অপহরণের চেষ্টা! অভিযুক্ত স্ত্রী ও শাশুড়িকে আটক করল পুলিশ

Raiganj | আদালত চত্বর থেকে স্বামী ও শ্বশুরকে অপহরণের চেষ্টা! অভিযুক্ত স্ত্রী ও শাশুড়িকে আটক করল পুলিশ

শিক্ষা
Spread the love


রায়গঞ্জ: আদালত চত্বরের মতো সুরক্ষিত স্থানে স্বামী ও শ্বশুরকে জোরপূর্বক টোটোয় তুলে অপহরণের চেষ্টার অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ (Raiganj) আদালতের মূল ফটকের সামনে এই নাটকীয় ঘটনাটি ঘটে। ঘটনায় অভিযুক্ত স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে রায়গঞ্জ মহিলা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর দুয়েক আগে রায়গঞ্জ থানার মহিপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষণিয়া গ্রামের বাসিন্দা সুরজ মাহাতোর সঙ্গে বিহারের কাঠিহার জেলার বলরামপুর থানার মহিশাল গ্রামের বাসিন্দা সরজিনা কুমারির বিয়ে হয়েছিল। পরিবারের অভিযোগ, মাস চারেক আগে স্ত্রীর সঙ্গে সুরজের বনিবনা না হওয়ায় তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনায় ভাটোল ফাঁড়িতে সুরজের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেছিলেন ওই বধূ।

এদিন সেই মামলার সূত্রেই সুরজ মাহাতো ও তাঁর বাবা রাজরাম মাহাতো আদালতে হাজির হয়েছিলেন। অভিযোগ, আদালত থেকে বেরোনোর সময় আচমকা সুরজ ও তাঁর বাবার ওপর চড়াও হন স্ত্রী সরজিনা কুমারি ও তাঁর মা। টেনেহিঁচড়ে তাঁদের একটি টোটোয় তুলে অপহরণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। দিনের আলোয় আদালত চত্বরে এই ঘটনা দেখে উপস্থিত আইনজীবী ও বিচারপ্রার্থীরা হতবাক হয়ে যান। আদালত চত্বরে তীব্র উত্তজনা সৃষ্টি হয়।

খবর পাওয়া মাত্রই রায়গঞ্জ মহিলা থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপহরণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত স্ত্রী ও শাশুড়িকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনার পর থেকেই রায়গঞ্জ আদালত পাড়ায় এই বিবাদ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সুরজ মাহাতো বা তাঁর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত অভিযোগ দায়ের করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বর্তমানে দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে মহিলা থানার পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *