Raiganj | রায়গঞ্জে মর্মান্তিক পরিণতি! দাদুর বাড়িতে ঘুরতে এসে হাড়ি ভিমরুলের কামড়ে মৃত্যু দেড় বছরের শিশুর

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


রায়গঞ্জ: দাদুর বাড়িতে বেড়াতে এসে হাড়ি ভিমরুলের কামড়ে মৃত্যু হল দেড় বছরের এক শিশুর। শুক্রবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ (Raiganj) শহরের দেবীনগর এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ওই শিশুকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম আদিত্য কুমার তুড়ি (১ বছর ৭ মাস)। তার বাড়ি বিহারের কাটিহার জেলার বারসই থানার বাটনা গ্রামে। সম্প্রতি বাবা-মায়ের সঙ্গে রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকায় দাদুর বাড়িতে ঘুরতে এসেছিল সে।

পরিবার সূত্রে জানা গেছে, হঠাৎই বাড়ির সংলগ্ন ভিমরুলের চাক থেকে একাধিক ভিমরুল বেরিয়ে এসে ওই শিশুকে কামড়ে দেয় (Hornet Assault)। এর জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। দ্রুত তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু (Baby Loss of life) হয়। মৃত শিশুর বাবা বিষ্ণু কুমার তুড়ি জানিয়েছেন, ভিমরুলের কামড়েই তার সন্তানের মৃত্যু হয়েছে, তবে এতগুলি ভিমরুল কীভাবে এসে পৌঁছাল তা তাঁরা বুঝতে পারছেন না। ঘটনার পর শুক্রবার বিকেলে ময়নাতদন্ত শেষে শিশুর দেহ পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানা। এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

The put up Raiganj | রায়গঞ্জে মর্মান্তিক পরিণতি! দাদুর বাড়িতে ঘুরতে এসে হাড়ি ভিমরুলের কামড়ে মৃত্যু দেড় বছরের শিশুর appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *