Qatar Gasoline Plant Explosion | কাতারের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে মৃত ১৩, যার মধ্যে ১২ জনই ভারতীয়! নিশ্চিত করল দূতাবাস

Qatar Gasoline Plant Explosion | কাতারের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে মৃত ১৩, যার মধ্যে ১২ জনই ভারতীয়! নিশ্চিত করল দূতাবাস

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: কাতারের রাস লাফান (Ras Laffan) শিল্পনগরীর বারজান গ্যাস সরবরাহ কেন্দ্রে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে (Qatar Gasoline Plant Explosion)। এই বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় নিহতদের মধ্যে ১২ জনই ভারতীয় নাগরিক (Indian nationals) বলে দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এছাড়া এই দুর্ঘটনায় ৬৬ জন আহত হয়েছেন। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

কাতারের জ্বালানিমন্ত্রী তথা কাতার এনার্জির প্রধান সাদ আল-কাআবি জানান, নিহত অন্যজন পাকিস্তানের নাগরিক। দুর্ঘটনার পরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, রাস লাফান থেকে ৭০ কিলোমিটার দূরে দোহা শহরেও এর প্রভাব অনুভূত হয়। স্থানীয় বাসিন্দাদের ঘরের জানালার কাঁচ কেঁপে ওঠে।

প্রাথমিক তদন্তের পর কর্তৃপক্ষের দাবি, এটি কোনও নাশকতা নয়, বরং একটি যান্ত্রিক ত্রুটিজনিত দুর্ঘটনা। গত ডিসেম্বর থেকে রক্ষণাবেক্ষণের জন্য এই প্ল্যান্টটি বন্ধ ছিল এবং মাত্র দুদিন আগেই তা পুনরায় চালু করা হয়েছিল। ঘটনার পর পরিবেশগত কোনও ঝুঁকির সম্ভাবনা নেই এবং কাতারের এলএনজি রপ্তানি স্বাভাবিক রয়েছে বলে আশ্বস্ত করেছেন মন্ত্রী।

উল্লেখ্য, গত মার্চ মাসে এই রাস লাফান শিল্পনগরীতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। সেই সময় ক্ষয়ক্ষতির কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর প্ল্যান্ট পুনরায় চালু করা অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া, যেখানে সামান্য অসাবধানতা থেকেই এমন বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ভারতীয় দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, কাতার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। দ্রুত নিহতদের দেহ দেশে ফেরানোর যাবতীয় প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া আহত ভারতীয়দের সবরকম সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *