PWD | সড়ক যোগাযোগে নতুন মোড়, এবার জিটিএ থেকে পূর্ত দপ্তরের হাতে পাহাড়ের দুই রাস্তা

PWD | সড়ক যোগাযোগে নতুন মোড়, এবার জিটিএ থেকে পূর্ত দপ্তরের হাতে পাহাড়ের দুই রাস্তা

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি: রাজ্য সরকারের নতুন সিদ্ধান্তে পাহাড়ের দু’টি সড়ক এখন থেকে পূর্ত দপ্তরের (PWD) অধীনে পরিচালিত হবে। এতদিন ধরে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (GTA) অধীনে থাকা রোহিনী রোড (Rohini Highway) এবং লেবং বাজার থেকে রঙ্গারুন হয়ে থার্ড মাইল পর্যন্ত প্রস্তাবিত রাস্তাটি (Lebong Market to Third Mile highway) পূর্ত দপ্তরের দার্জিলিং হাইওয়ে ডিভিশনের হাতে তুলে দেওয়া হয়েছে।

দার্জিলিং যাতায়াতের অন্যতম প্রধান রুট হল রোহিনী রোড, যা দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের আমলে সুবাস ঘিসিং তৈরি করেছিলেন। এর ফলে কার্সিয়াংয়ের সঙ্গে শিলিগুড়ির সড়ক যোগাযোগ আরও সহজ হয়েছিল। ঘিসিংয়ের মৃত্যুর পর রাস্তাটি ‘সুবাস ঘিসিং চক’ নামে পরিচিত হয়। আর্থিক সংকটের কারণে এতদিন এই রাস্তার পর্যাপ্ত মেরামতি ও সম্প্রসারণ সম্ভব হয়নি।

অন্যদিকে, অন্যদিকে লেবং বাজার থেকে রঙ্গারুন চা বাগান হয়ে থার্ড মাইল পর্যন্ত প্রস্তাবিত রাস্তাটিও এতদিন জিটিএর হাতে ছিল। এই রাস্তাটি তৈরি না হলেও ডিটেইলস প্রজেক্ট রিপোর্ট তৈরি করে রাজ্যের কাছে পাঠিয়েছিল জিটিএ। কিন্তু রাস্তাটি তৈরি করার জন্য বেশ কিছু বাড়িঘর উচ্ছেদ করতে হত। ফলে মোটা অংকের ক্ষতিপূরণ, পুনর্বাসনও দিতে হত। এই অবস্থায় রাস্তাটির কাজ শুরু করতে পারেনি জিটিএ। এবার এই রাস্তাটিও পূর্ত দপ্তরের দার্জিলিং হাইওয়ে ডিভিশনের হাতে তুলে দেওয়া হল।

দুটি রাস্তারই সম্প্রসারণ, মজবুতিকরণের বিষয়ে নতুন করে ডিপিআর তৈরি করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। দু’টি রাস্তা পূর্ত দপ্তরের হাতে আসায় আরও ভালো কাজ হবে বলে আশাপ্রকাশ করেছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *