Purulia ranks among the many prime 5 within the state for the police’s Emergency Response Assist System

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


গড়ে মাত্র ৭ থেকে ৮ মিনিটেই অ্যাকশন পুরুলিয়া জেলা পুলিশের! আগে যা সময় লাগতো গড়ে ১৪ থেকে ১৫ মিনিট। তাই পশ্চিমবঙ্গ পুলিশের ইমারজেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম (ইআরএসএস) ১১২ প্রকল্পে এখন প্রথম পাঁচ জেলার মধ্যে পুরুলিয়া। পুজোর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে এই প্রকল্প শুরু হওয়ার পর এখন প্রতিদিন সকালে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে এই প্রকল্পের মনিটরিং হয়। দ্রুত পরিষেবা পেতে এখন ভরসা ১১২।

আগে পুরুলিয়া জেলা পুলিশ খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছতে গড়ে ১৪ থেকে ১৫ মিনিট সময় নিত। এখন সেখানে গড়ে মাত্র ৭ থেকে ৮ মিনিটেই ঘটনাস্থলে পৌঁছে পদক্ষেপ নিতে শুরু করছে তারা। পুরুলিয়া পুলিশের এই তৎপরতা বা আপৎকালীন সাহায্য প্রকল্পে এই সাফল্যের কথা জানিয়েছেন পুরুলিয়ার পুলিশ সুপার কুমার শানি রাজ। তিনি বলেন, “এই আপৎকালীন সাহায্য প্রক্রিয়ায় এখন আমরা গড়ে ৭ থেকে ৮ মিনিটে পৌঁছে যাচ্ছি। ফলে পুরুলিয়া পুলিশের এই অগ্রগতির কারণে প্রথম পাঁচটি জেলার মধ্যে আমরা রয়েছি।” তবে আরও তৎপর হওয়ার চেষ্টা করছে পুরুলিয়া পুলিশ।

আরও পড়ুন:

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই প্রকল্প সমগ্র দেশের বেশিরভাগ রাজ্যে চালু থাকলেও তৃণমূল জমানায় পশ্চিমবঙ্গে শুরু হয়নি। রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রীর হাত ধরে এই প্রকল্পের সূচনা হয়। এই প্রকল্পে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে জঙ্গলমহল পুরুলিয়াও ইআরএসএস ১১২ গাড়ি এবং মোটরবাইক পেয়েছে। তা ব্যবহার করেই দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিতে পারছে পুরুলিয়া জেলা পুলিশ। রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই জরুরি পরিস্থিতির মোকাবিলার জন্য খুব শীঘ্রই প্রতি থানায় ৫ জন মহিলা পুলিশ কর্মী-সহ ২০ জনের দল তৈরি করা হবে। পুরুলিয়া জেলা পুলিশের ‘সহায়’ একসময় জঙ্গলমহলের এই জেলায় ব্যাপক কাজ করে। এখনও ‘সহায়’ প্রকল্পে পুলিশের পরিষেবা পেতে ফোন আসে। কিন্তু ১১২ ‘সহায়’কে ছাপিয়ে গিয়েছে। আগে ‘সহায়’-এ কম-বেশি ১০ টি ফোন আসতো। এখন সেখানে দু’ তিনটিতে নেমে গিয়েছে। বর্তমানে দ্রুত পুলিশি পরিষেবায় এখন ভরসা ১১২-ই।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *