Punjab | পাঞ্জাবে নৃশংসতা: স্ত্রীকে ফেরাতে গিয়ে শ্বশুরবাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু স্বামীর!

Punjab | পাঞ্জাবে নৃশংসতা: স্ত্রীকে ফেরাতে গিয়ে শ্বশুরবাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু স্বামীর!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পাঞ্জাবের (Punjab) তার্ন তারান (Tarn Taran) জেলায় এক মর্মান্তিক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে এসেছে। বিবাদ মেটাতে শ্বশুরবাড়িতে যাওয়া এক ব্যক্তিকে পেট্রোল বা দাহ্য পদার্থ ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তাঁর শ্যালকের বিরুদ্ধে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই ব্যক্তি এবং তাঁকে বাঁচাতে যাওয়া আরও এক নারী। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়, যা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

নিহতরা হলেন লাভপ্রীত সিং এবং গুরজিৎ কৌর। পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে লাভপ্রীতের স্ত্রী সন্দীপ কৌর (Sandeep Kaur) তাঁর বাপের বাড়িতে চলে যান। সেই বিবাদ মেটাতে এবং স্ত্রীকে ফিরিয়ে আনতে গত কয়েকদিন আগেই শ্বশুরবাড়িতে যান লাভপ্রীত।

অভিযোগ, সেই সময় আলোচনা চলাকালীন লাভপ্রীতের শ্যালক সজন সিং হঠাৎ করেই তার গায়ে কোনো দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। লাভপ্রীতকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে গুরজিৎ কৌর নামে এক নারীও মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। চিকিৎসারত অবস্থায় দুজনেই শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন। অভিযুক্ত সজন সিং নিজেও কিছুটা অগ্নিদগ্ধ হয়েছে এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি হঠাৎ করে অন্য এক ব্যক্তিকে লক্ষ্য করে দাহ্য পদার্থ ছুড়ে আগুন ধরিয়ে দিচ্ছেন। আগুন লাগার পর ভুক্তভোগী লাভপ্রীত যন্ত্রণায় ছটফট করতে করতে ছোটাছুটি করছেন। এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসেন গুরজিৎ কৌর। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে উভয়ই ভয়াবহভাবে দগ্ধ হন। ভিডিওতে তৃতীয় এক ব্যক্তিকে গুরজিতকে উদ্ধারের চেষ্টা করতেও দেখা গেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত সজন সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *