Price range Session 2026 | বাজেট পেশ ২২ জুন! সরকার গঠনের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেটে কী চমক থাকছে শুভেন্দুর?

Price range Session 2026 | বাজেট পেশ ২২ জুন! সরকার গঠনের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেটে কী চমক থাকছে শুভেন্দুর?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আগামী ১৮ জুন থেকে শুরু হতে চলেছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন-(Price range Session 2026)। সরকার গঠনের পর এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে রাজ্যের নবগঠিত বিজেপি সরকার (BJP Govt)। বিধানসভা সূত্রে খবর, আগামী ২২ জুন বাজেট পেশ করা হবে। প্রথা অনুযায়ী, রাজ্যপালের ভাষণের মাধ্যমেই অধিবেশন শুরু হবে। এই বাজেটকে ঘিরে রাজ্যবাসীর মধ্যে বিপুল প্রত্যাশা তৈরি হয়েছে।

মঙ্গলবার বিধানসভায় এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Shuvendu Adhikari) বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর সঙ্গে বাজেট এবং বিএ (বিজনেস অ্যাডভাইজরি) কমিটি গঠন সংক্রান্ত বিষয়ে প্রাথমিক আলোচনা সারেন। রাজ্যপালের বাজেট ভাষণের দিনক্ষণ ও প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে অধ্যক্ষকে রাজ্যপালের সঙ্গে দ্রুত আলোচনা সেরে নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, বুধবার সকালেই অধ্যক্ষ এবং মুখ্যমন্ত্রীর রাজ্যভবনে গিয়ে বাজেট সম্পর্কিত প্রাথমিক আলোচনা করার কথা রয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর এটিই প্রথম পূর্ণাঙ্গ বাজেট। স্বভাবতই, এই বাজেটে একাধিক চমক থাকতে পারে বলে জল্পনা তুঙ্গে। সরকার গঠনের আগে যে সমস্ত প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে দেওয়া হয়েছিল, তার প্রতিফলন এই বাজেটে দেখা যেতে পারে। প্রসঙ্গত, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন তৃণমূল সরকার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিল, যেখানে ‘যুবসাথী’-সহ বেশ কিছু প্রকল্পের ঘোষণা ছিল। কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই একাধিক জনমুখী সিদ্ধান্ত নিয়েছেন। সেই ধারা বজায় রেখে পূর্ণাঙ্গ বাজেটে রাজ্যবাসীকে সরকার কী বিশেষ উপহার দেয়, এখন সেটাই দেখার অপেক্ষায় বাংলার মানুষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *