Prayagraj Mahakumbh | স্নানের উপযুক্ত নয়, প্রয়াগরাজে গঙ্গার জলের মান নিয়ে উদ্বেগ প্রকাশ পরিবেশ আদালতের

Prayagraj Mahakumbh | স্নানের উপযুক্ত নয়, প্রয়াগরাজে গঙ্গার জলের মান নিয়ে উদ্বেগ প্রকাশ পরিবেশ আদালতের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : প্রয়াগরাজে গঙ্গার জলের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বা জাতীয় পরিবেশ আদালত। ৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড মহাকুম্ভে মেলা চলাকালীন গঙ্গার জলের মান সংক্রান্ত বিষয়ে একটি রিপোর্ট ট্রাইব্যুনালে জমা দিয়েছিল।

যেখানে স্পষ্ট বলা হয়েছে, স্নানের উপযুক্ত নয় জল এবং তাতে ফিকাল কলিফর্ম ব্যাকটেরিয়ার মাত্রা বেড়ে যেতে পারে। রিপোর্ট পাওয়ার পর উত্তরপ্রদেশ সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে তলব করেছে জাতীয় পরিবেশ আদালত। বুধবার পর্ষদের আধিকারিকদের ভার্চুয়ালি আদালতে হাজিরা দিয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, জানুয়ারির ১২-১৩ তারিখে নদীর জল পরীক্ষা করা হয়। তাতে দেখা গিয়েছে, বায়োকেমিকাল অক্সিজেন ডিমান্ড (বিওডি)-এর নিরিখে ওই জল স্নানের জন্য উপযুক্ত নয়। এমনকি ফিকাল কলিফর্ম ব্যাকটেরিয়ার মাত্রার দিক থেকেও স্নানের উপযুক্ত নয় গঙ্গার জল।

জাতীয় পরিবেশ আদালত রিপোর্ট খতিয়ে দেখে উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে ব্যাখ্যা চেয়েছে। নদীতে দূষণের মাত্রা কমাতে কী কী পদক্ষেপ করা হচ্ছে, তাও জানতে চায় পরিবেশ আদালত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *