Potato Farmers | আলু চাষিদের জন্য বড় ঘোষণা: বস্তাপ্রতি ২০০ টাকা সরকারি সহায়তা, বাজেটে বরাদ্দ ১০০ কোটি!

Potato Farmers | আলু চাষিদের জন্য বড় ঘোষণা: বস্তাপ্রতি ২০০ টাকা সরকারি সহায়তা, বাজেটে বরাদ্দ ১০০ কোটি!

শিক্ষা
Spread the love


প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বিজেপি (BJP) সরকারের হাত ধরে বাংলার আলু চাষিদের (Potato Farmers) দুঃসময় এবার হয়ত কাটতে চলেছে।এবার থেকে আলুর জন্য বস্তা প্রতি ২০০ টাকা করে সহায়তা দেবে রাজ্য সরকার। এমনকি এরাজ্যে যাতে আরও রোগমুক্ত আলুবীজ উৎপাদন করা যায়, সেজন্যও সরকার সচেষ্ট হবে। শনিবার এমনটাই জানালেন রাজ্যের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। আলুবীজের মান্নোয়ননের পাশাপাশি বাড়তি আলু যাতে আরও বেশি রপ্তানি করা যায়, সেই বিষয়টি খতিয়ে দেখারও আশ্বাস দেন তিনি।

বর্ধমান টাউন হলে এদিন আলু বীজ ব্যবসায়ী সমিতির একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় নিজের বক্তব্যে মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র জানান, নতুন বাজেটে কৃষকদের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁর দাবি,বিগত সরকারের আমলে আলুচাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়লেও কোনও সহায়তা পাননি। তবে এবার থেকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় কৃষকদের কম প্রিমিয়ামে বীমার সুবিধা মিলবে এবং প্রিমিয়ামের ৫০ শতাংশ সরকারই বহন করবে। পাশাপাশি, আইসিএআর-এর সহযোগিতায় উন্নত মানের আলুবীজ উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। ততদিন পর্যন্ত কৃষকদের বিনামূল্যে আলুবীজ দেওয়ার জন্য বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান তিনি। আলুকে কেন্দ্র করে শিল্প গড়ে তুলে কর্মসংস্থান বাড়ানোর (Agriculture Growth) উপরেও এদিন জোর দেন প্রতিমন্ত্রী।

সভায় আলু বীজ ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি দেবেশ ঘোষ অভিযোগ করেন, বিগত সরকারের আমলে আলুচাষিদের কোনও উন্নতি হয়নি। তাঁর দাবি, চলতি বছরে রাজ্যে সাড়ে ১৬ কোটি বস্তা আলু উৎপাদন হলেও বিপণনের অভাবে চাষি ও হিমঘর মালিকেরা ক্ষতির মুখে পড়তে পারেন। পঞ্চায়েতের মাধ্যমে সুলভ মূল্যে আলুবীজ সরবরাহের ব্যবস্থারও দাবি জানান তিনি। এর পাশাপাশি তিনি জানান যে, পাঞ্জাবের আলু বীজ নিয়ে সমস্যা আছে। এর দাম নিয়ন্ত্রণ করা দরকার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *